ফেরা
কাজী প্রিয়াংকা সিলমী
প্রত্যাশা সংখ্যা, আগষ্ট ২০২০
“টুং” করে শব্দ হল মোবাইল ফোনে। দেখবে না দেখবে না চিন্তা করেও কম্পিউটারের কীবোর্ড থেকে আঙ্গুল সরিয়ে মোবাইলটা হাতে নিল নাফিসা। সাধারণত কাজ করার সময় মনোযোগ বিঘ্নকারী সব কিছু বন্ধ করে রাখে সে, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, টুইটার। টাইম ম্যানেজমেন্ট ওয়ার্কশপে শেখা টেকনিক। কিন্তু আজ কি ভাবে যেন ফোন বন্ধ করতে ভুলে গিয়েছে।