ঘণ্টা
কাজী প্রিয়াংকা সিলমী
শিক্ষক সংখ্যা, অক্টোবর ২০১৯
অফিস থেকে বের হয়ে মনে হলো আবহাওয়াটার চেহারা যেন ঠিক নিজের মনের মতন। এরকম দিনে বাড়ি ফেরার জন্য কোন যানবাহন পেতে খুব কষ্ট হয়। তবে আজ যেন অদৃশ্য জানে যে শাওনের অবস্থা-- তাই মন ভাল করে দেয়ার ছুতো খুঁজছে।