মায়া
আবু রায়হান ইফাত
অবহেলা সংখ্যা, এপ্রিল ২০১৭
জ্ঞান ফিরে ফেলাম, চোখ মেলে চারদিক তাকিয়ে দেখলাম, মাথার পাশে বসে নিরবে কাঁদছে ও । বাবা মা ও হাসপাতালের কেবিনে ছিলো তারা কিছু সময়ের জন্য বাহিরে গেছে। এটাই প্রথম সময়, ও আমার পাশে বসে আছে। অনেক সুখী মনে হচ্ছে আজ নিজেকে, ভাবতে পারিনি কখনো অন্তিম শয্যায় এতটা সুখ আমার জন্য অপেক্ষামান ছিলো।