একটি স্নিগ্ধ ভোরের প্রতীক্ষায়
হাসান ইকবাল
নববর্ষ সংখ্যা, এপ্রিল ২০১৮
"একটি স্নিগ্ধ ভোরের প্রতীক্ষায়" কবিতাটি লিখেছিলাম হাসপাতালের সিঁড়িতে বসে। ১২ ডিসেম্বর ২০১২। ঘড়ির কাটায় তখন রাত ২টা।
ইভ-টিজিংয়ে উক্তত্যতার শিকার হয়ে আমার ছোটবোন টুনি যখন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ১০ ঘন্টা চলে গেল। আইসিইউতে তার জ্ঞান ফিরছেনা। সেই সময়কার আমার ব্যাথাতুর মনের অনুভূতিগুলো তুলে ধরেছি এই কবিতায়।