শীতের রোদের হাতছানি
ashrafuddinahmed
বৃষ্টি ও বিরহ সংখ্যা, আগষ্ট ২০২১
আমড়াগাছের ডালে একটা কাক ক্ষণে-ক্ষণে ডেকে যাচ্ছে, শীতের দুপুরবেলা, রোদ মাথার ওপর থাকলেও কেমন যেন শীতের ভাবটা বেশ জানান দিচ্ছে, কোথায় যেন ঘুঘু ডেকে মরছে, বাঁশঝাড়ের সবুজ পাতাদের কানে-কানে কথা বলাবলি বেশ স্পষ্ট এখন।