প্রেম রোগ
আমির ইশতিয়াক
গভীরতা সংখ্যা, সেপ্টেম্বর ২০১৫
কিরে সাইফ কি করছিস? চল ঘুরে আসি। হঠাৎ বিকেল বেলা কাইফ সাইফের রুমে এসে হাজির। - তুই এ সময়! কি মনে করে?- কিছু মনে করে না। হঠাৎ তোর কথা মনে পড়ল তাই চলে আসলাম। ছাড়া অনেকদিন যাবত ভাবছি তোর সাথে একটা কথা শেয়ার করব? - কি কথা?- চল এখানে নয় অন্য কোথাও গিয়ে বলব।- কোথায় যাবি?- নদীর পাড়ে।