চলতে চলতে
সুস্মিতা সরকার মৈত্র
অস্থিরতা সংখ্যা, জানুয়ারী ২০১৬
টিক টিক টিক টিক। এক, দুই, তিন, চার, ঘড়িতে সেকেন্ডের কাঁটা সরে সরে যাচ্ছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে নীপা অপেক্ষা করছে। অপেক্ষার তিরিশ সেকেন্ডও যে এত দীর্ঘ হতে পারে জানা ছিল না ওর। কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায়ও তো নেই ওর। পায়ের বুড়ো আঙ্গুলের নখ দিয়ে মেঝেতে আঁক কাটতে গিয়েও থেমে গেল ও।