কুৎসিত কাদের
জায়িদ- উস- সালেহীন
ভাঙ্গা মন সংখ্যা, নভেম্বর ২০১৯
কাদেরের সঙ্গে অফিসের প্রথম দিনই আমার ভাব হয়ে গেল । বেচারা যেন কাউকে খুঁজছিল একটু প্রানখুলে শ্বাস নেয়ার জন্য । আমার আসাতে সেটা হয়তো সম্ভব হল ।তবে কাদেরের সাথে প্রথম সাক্ষাতেই ভাব হওয়াটা প্রকৃতির নিয়মবিরুদ্ধই বলা যেতে পারে ।