মুখপুড়ি
আহা রুবন
কি যেন একটা সংখ্যা, জানুয়ারী ২০১৭
থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শহরটা একেবারে ফাঁকা। নূপুর যেখানটায় দোকান সাজিয়ে বসে, আজ তিনটে কুকুর কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে। দুই একটি দোকান বাদে সবই বন্ধ, যেগুলো খোলা আছে তাও আবার অর্ধেকটা বন্ধ করে রেখেছে। যেন কারফিউ চলছে শহরে। এই পরিবেশটা খানিক ভীতি জাগিয়ে তুলল নূপুরের মনে।