ভীতুর ডিম
তীব আহমাদ
কি যেন একটা সংখ্যা, জানুয়ারী ২০১৭
মাঝরাতে কখোনো আমার ঘুম ভাঙে না; প্রয়োজন হয় না। আসলে- প্রয়োজন হলেও উঠি না; আমি একটু বেশি .... তো তাই!কিন্তু গতরাতে কেন যেন পেশাবের প্রচন্ড চাপ পড়ল! বাধ্য হয়ে উঠতেই হল! ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম- ঘন্টার কাটা দুই আর মিনিটের কাটা চারের ঘরে। বাড়ির আঙিনা এবং পরবর্তী বাগান পার হয়ে বাথরুম- ভাবতেই গা শিউরে ওঠে!