অপরিচিতা
শৈলেন রায়
নববর্ষ সংখ্যা, এপ্রিল ২০১৮
গলির মুখে মেয়েদের জটলা,পাশ কাটিয়ে যাবার সময় কানে এল,মালতীর নাগর।হি-হি-হি। গলি থেকে রাজপথে নেমে মাথা উচু করে দেখলাম,তারা ঝলমল পরিষ্কার আকাশ।কোথাও এক ছিটে মেঘের কলঙ্ক নেই।হাতে ধরা দোমড়ানো এক হাজার টাকার নোটের দিকে তাকিয়ে চোখ ছল ছল করে ওঠে।বাস আসতে উঠে পড়লাম।