কোয়ার্টার নাম্বার ২১৩
মিঠুন মণ্ডল
মাঝ রাত সংখ্যা, সেপ্টেম্বর ২০১৮
রাজু ফিজিস্ক নিয়ে পড়াশুনা করলেও ঠাকুরদেবতা মানে। রাজুর মা যখন রাজুর হাতে একটা মা কালীর কবজ পড়িয়ে দেয় বিপদআপদ থেকে রক্ষার জন্য, রাজু একবারও দ্বিমত করেনি। আমরা অবশ্য মাঝে মাঝে ওর পেছনে লাগার জন্য বলতাম, বিদ্যাসাগরের দেশের লোক, মাতৃভক্তি তো হবেই।