পরিধি বিহীন বৃত্ত
ফাহমিদা বারী
অবহেলা সংখ্যা, এপ্রিল ২০১৭
ক্রিং...ক্রিং...ক্রিং...
ফোনটা বেজেই চলেছে অবিরাম। ওপাশ থেকে কারো হাতের স্পর্শ না পেয়ে যেন প্রচণ্ড ক্ষুব্ধ। প্রায় দশমিনিট ধরে একটানা বাজার পরে ফোনটি রিসিভ হলো। দৌঁড়ে এসে ফোনটা ধরে লোপা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো,