অসময়ের ইতিবৃত্ত
ঐশিকা বসু
কষ্ট সংখ্যা, জুলাই ২০২১
আমাদের সামনে পড়ে আছে কতকগুলো হলুদ হয়ে যাওয়া ঘাস। সভ্যতার রোলার তাদের পিষে দিয়ে গেছে, ফেলে রেখে গেছে কেবল ধূসরতা।
জীবনও তেমনি বিবর্ণ হয়ে আসে। শতাব্দী পেরিয়ে এসে সভ্যতা বড়ো একটা ঝাঁকুনি খেল এবার, আর আমাদের স্বপ্নগুলো গেল ম’রে।