কালাম কাশতে কাশতে দোকানীকে বলল, ভাই এক প্যাকেট গোল্ডলিফ সিগারেট দাও।
-এই নেন। আগুন লাগবো স্যার?
-উহুম, লাইটার আছে।
সিগারেট ধরিয়ে কালাম; রিপনকে নিয়ে ওভারব্রীজের উপরে চলে গেল। বাংলা বাজার, সদরঘাট, পাটুয়াটুলির চার রাস্তার মোড়ের এই ওভারব্রীজ সাধারনত কেউ ব্যবহার করে না। শুধু কিছু টোকাই আর ভিটামাটি-হীন দুএকটি লোক থাকে। নিচে প্রচন্ড কোলাহল আর জনগণের ভিড় থাকলেও উপরে বেশ নিরিবিলি। নিচের দিকে তাকিয়ে কালাম দেখল, হরেক রকম গাড়িতে হরেক রকম বাতি জ্বলছে আর রাস্তায় জ্বলছে সোডিয়াম লাইটের আলো।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
