এবারের স্বাধিনতা দিবস.
Ms Ahmad
স্বাধীনতা দিবস সংখ্যা, মার্চ ২০১৯
এবার দাদা নড়ে চড়ে বসে বলল, ভারি মুশকিল তো! এখনকার ছেলেদের সাথে কথা বলাই বিপদ। এরা একটু আগ বাড়িয়ে বেশি বুঝে ফেলে। ও.. তোরা তো আবার ডিজিটাল জগতের পোলা। একটু বেশি বুঝাই তোদের অভ্যাস। যাক ও কথা, শেয়াল মুখ জিনিসটা বুঝস না, আমি কি বলি ভালো করে শুন। শেয়াল মুখ মানে, শেয়ালরা দিনে বের হতে পারে না। তাই সারা দিন মুখ ভার করে বসে থাকে নিজের গর্তে আর অপেক্ষা করে কখন রাত হবে।