ব্রহ্মপুত্রের ঘ্রাণ
কেতকী
বাংলাদেশ সংখ্যা, ডিসেম্বর ২০১৯
এখানে মার্চ মাসেও মৃদু মৃদু শীত অনুভূত হয়। বরুণ কুয়োর পাশে পিড়ি পেতে গায়ে সরিষার তেল মেখে নেয় একচোট। এতে শরীর কিছুটা গরম হয় আর কুয়োর পানিটা গায়ে ঠান্ডার কামড় বসাতে পারে না। বালতি দিয়ে পানি উঠিয়ে পাশে রাখা ড্রামটা ভরে নিল। ঝপাৎ ঝপাৎ পানি ঢেলে শরীর মুছতে মুছতেই হাক দেয়-” ওই মা, ভাত দাও।”