আমি অন্তত পাগল বলতে রাজি নই
দীপঙ্কর
ভৌতিক সংখ্যা, সেপ্টেম্বর ২০১৭
এর পরের ঘটনাটা ঘটল ঠিক এক সপ্তাহ পর। পাঁচ দিনের অফিস-টুর থেকে ফিরে সবে ঘরে ঢুকতেই এলো ফোনটা, বলল কুণাল নামে কাউকে চিনি কি না? হ্যাঁ বলতেই, ওপার থেকে বলে উঠল কুণালের বাড়িতে একবার দেখা করতে। কারণ জানতে চাইলে বলল, কুণাল আজ তিন দিন থেকে মিসিং।