আজ বিকালে আমার প্রিয় বাবলা গাছের তলে,
বসে ছিলাম, তোমাকে আমার হৃদয়ে ধারন করে।
সাথে ছিলো মোর প্রকৃতি সুন্দর
আরও ছিলো চড়ুই পাখি
অবহেলার কবিতা কি? অবহেলার কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, অবহেলা কি? অবহেলা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অবজ্ঞা; অনায়াস, অযত্ন; অবলীলা, অনাদর। কিন্তু 'অবহেলা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অবহেলা কি লিখে বুঝানো যায়? হয়তো যায়, হয়ত না। অবহেলার সব দিকেই অনেক ক্ষতি। যেকোনো রকমের অবহেলাই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শরীরের প্রতি অবহেলা করলে শরীর খারাপ হয়। সম্পর্কের প্রতি অবহেলা করলে সম্পর্ক ভেঙ্গে যায়। সন্তানের প্রতি অবহেলা করলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়। অবহেলা না করাটা খুব গুরুত্বপূর্ণ, অথচ অবহেলা হয়ে যায়। ভালোবাসার মানুষের সবকিছুই সহ্য করা যায়। কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না। অবহেলা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের অবহেলার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
তোমায় খুব মনে পড়ে।শরিফুল ইসলামঅবহেলা, এপ্রিল ২০১৭ -
কবিতা
ধরা বদলের ডাকমোঃ গোলাম রব্বানী রুমানঅবহেলা, এপ্রিল ২০১৭নবীন তোদের শিস্ শুনে যে উল্কা আসে ছুটে
আধার পালায় বাপ বাপ ডেকে মহাসাগরে ডুবে,
আয়রে নবীন ধ্বনি তুলে আয়, বিজয় আসবে ছুটে
ধরা বদলে আর কি লাগে তোদের পদতলে! -
কবিতা
এখন আমি সবকিছু সইতে পারিমোহসিনা বেগমঅবহেলা, এপ্রিল ২০১৭পেরেক ঠুকে ঠুকে নেশার আগুন জ্বালাই পাথর বুকে
তবুও বাড়তে থাকে ক্রমাগত দুঃস্বপ্নের বেড়ি বাঁধ
অথচ ----------- -
কবিতা
অবহেলাআহমাদ সা-জিদ (উদাসকবি)অবহেলা, এপ্রিল ২০১৭সন্তানের জন্য সব নীতিমালায়
অন্ধ আর বধিরের অভিনয়
বয়সের কার্পণ্যতায় এখন
সব থেকেও পঙ্গুত্বের পথে.. -
কবিতা
কে যেন বলল.......?ওমায়ের আহমেদ শাওনঅবহেলা, এপ্রিল ২০১৭কে যেন বলল.......?
এখন আর কবিতার যুগ নাই-
সাহিত্য, বিজ্ঞাণ, মিডিয়া কোনটাই ভাবার সময় কারো নাই.
সেক্সের যুগে লালিত আমরা;
এমনকি ব্লগের লেখাগুলোতেও লেখকই পাঠক. -
কবিতা
হেলাফেলাখায়রুজ্জামান সাদেকঅবহেলা, এপ্রিল ২০১৭আভাস ফিরে যায়
আভাস ফিরে দেখে
কূটাভাস রপ্ত করি
যত রঙ মেখেছ -
কবিতা
ভালোবাসাঅয়ন সাধুঅবহেলা, এপ্রিল ২০১৭জীবন আনন্দময়, নয় হেলাফেলা,
জৈবিক তাড়নায় প্রেম-প্রেম খেলা|
বহু জন নানাভাবে "প্রেম" মানে জানে,
তাই, সৃষ্টির আদিতেই ভালোবাসা প্রানে| -
কবিতা
নিশ্চুপশরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানঅবহেলা, এপ্রিল ২০১৭যত কথা বুকেতে
পারি না যে বলতে
প্রিয়া আমার অভিমানি
চায় না যে শুনতে। -
কবিতা
প্রতীক্ষালয়শ্যামা পদ দেঅবহেলা, এপ্রিল ২০১৭প্রতীক্ষা শুরু সে সেদিন থেকেই,অন্ধকার জঠর-বিশ্বে ছোট ছোট হাত পা
নড়া চড়া ও আবর্তন নাভিরজ্জুর কেন্দ্রাতিগ বলে ,পৃথিবীর প্রথম আলো_
নাড়ি ছিঁড়ে দীর্ঘ প্রতীক্ষায় প্রথম মোহভঙ্গ_।
উদ্ধত শঙ্খ ও উদ্যত উলু জিহ্বা ও স্তব্ধ হয় দু-পায়ের মাঝে শ্রোণী মানচিত্রে।
মায়ের দু ফোঁটা চোখের জল হারিয়ে যায় নবজাতকের অবুঝ শ্লেষ্মায়।
তারপর! অবহেলার লম্বা রেশ...
অনিচ্ছাকৃত খুকুমণি থেকে কন্যে দায়।
বেয়াড়া গ্রন্থির মোচড়ে শরীর মানচিত্রে নব সংযোজন, পর্বতসঙ্কুল রঙিন বসন্ত।
নিভৃত আহ্বানে পর্যটকের প্রতীক্ষা!
অবশেষে দায়মোচী ঘর বদলের পালা, পরকে আপনের গুরুদায়িত্ব...।
নববধূ, গৃহিণী, মাতা...
নিজেকে উজার করে সন্তান পালন, পরিশেষে বধূবরণ _।
জীবন চক্রে আবারও নব প্রতীক্ষা পর্যায়...
পুত্র পুত্রবধূর শ্রদ্ধা খোলক মোচনে ঘৃণা উদয়, এখন সংসারে অবাঞ্ছিত ও অনভিপ্রেত।
প্রলোভনের ফাঁদে পরিত্যক্তা পথহারা, অগতির গতি ঠিকানা "প্রতীক্ষালয়' ...।
তবুও না-পালিত সন্তানদের সহানুভূতির খাদ্যদানে
কোনক্রমে জঠরাগ্নি নির্বাপণ খোলা হাওয়ায়।
আবার প্রতীক্ষা শুরু...
না পুত্র পুত্রবধূর সংসারে অবাঞ্ছিত হয়ে নয়...
চির শান্তির ও চিরঘুমের দেশে! -
কবিতা
অপেক্ষাইয়াসির আরাফাত জয়অবহেলা, এপ্রিল ২০১৭চৈত্ রোর গোধুলি মাখা সন্ধায়
একা একা লাগে আমার
মনেপরে তোমার কথা এই গোধুলি মাখা সন্ধায়
যদি তুমি থাকতে আমার পাশে -
কবিতা
সবার উপরে মানুষ সত্যমো শামীম রেজাঅবহেলা, এপ্রিল ২০১৭মেথর বলে করলে ঘৃর্না
ওরে সভ্য সমাজ,
ভেবেছো কি ওরা না থাকলে কি
হাল হতো আজ। -
কবিতা
ভালো থেকোমোঃ নিজাম উদ্দিনঅবহেলা, এপ্রিল ২০১৭বেসেছিলাম ভালো তোমায় যতনে,
তাই বুজি আজিকে পড়েনা আমায় মনে ।
আমাকে কাদাইয়া তুমি লহো হাসিয়া,
লাভ কি হল প্রেয়সি তোমায় ভালবাসিয়া? -
কবিতা
সকল বর্ডার খুলে দাওআল মামুন খানঅবহেলা, এপ্রিল ২০১৭আমি একাত্তুর দেখিনি
গল্প শুনেছি
বাবার কাছে, আমার মায়ের কাছে!
আমি মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে বেড়ে উঠেছিলাম। -
কবিতা
তুই দিব্যি আছিসগাজী সালাহ উদ্দিনঅবহেলা, এপ্রিল ২০১৭পথের শুরুতে তুই ই ছিলি সাথে
আজ ও আছিস তবে অবহেলার চোখে
ভালোবাসার বদলে পেলাম অবহেলা
আহা তুই মন নিয়ে করে গেলি খেলা । -
কবিতা
জন্ম-পরিচয়মাহফুজ আহমেদঅবহেলা, এপ্রিল ২০১৭আমার একটা পরিচয় দিয়ে দাও
যে পরিচয় আমার বাবার হাত ধরে হাঁটতে শেখাবে
যে পরিচয়ে আমার মায়ের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে থাকবো
এ যাবত
