সে অত বেশি কিছু নয়, একটুখানি ভালোবাসা আর একটুখানি মুখের হাসি তারে দিও অপরাধ নয়, এ কোনো বাড়াবাড়ি দাবি নয় দু'বেলা দু'মুঠো--- শীত-গ্রীষ্ম-বর্ষাতে সঙ্গী করে নিও মনে রেখো, প্রতিবন্ধী এ সমাজের প্রতিনিধি ঠিক যেমনি তুমি আমি এ পৃথিবীর বুকে অভিন্ন যুগে-যুগে কালে-কালে এসে চলে গেছি!
ভেবে দেখো, ওই অপূর্ণতার পিছে তার হাত কই! তোমার ক্ষমতার তুমি কী জানো! বিধাতার খেলা ভেবে ভেবে যায় বেলা মানুষের মমতা সকলেরই জন্য--- মানুষের জয়!
অন্যচোখে তাকে দেখো না, তাকে ঘৃণা করো না অবহেলা করো না কখনো, সে মানুষ বিবেকের আবরণ খোলো, আঁধার ঘরে আজ আলো জ্বালো, আঁধার ঘরে আলো জ্বালো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।