তুমি কতো ভালোবাস
তাইতো তোমার এত অভিমান
আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
আমার ভালোবাসা খুবই ম্লান।
প্রেমের ছোট কবিতা কি? প্রেমের ছোট কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, প্রেম কি? প্রেম কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: প্রীতি স্নেহ অনুরাগ ভালবাসা ও ভক্তি মিশ্রিত ভাববিশেষ। কিন্তু 'প্রেম' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল খুঁজে যাচ্ছেন প্রেম কি? অনুভূতি, আকর্ষণ, হৃদয়ের টান? প্রেম কে সংজ্ঞায়িত করা হয় - ভালোবাসার সাথে সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ ও রহস্যময় অনুভূতি। প্রেম নিয়ে কয়েক শতাব্দী থেকে রচনা হচ্ছে কবিতা। প্রেম নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের প্রেমের ছোট কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
তুমি আমিশরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭ -
কবিতা
জলরঙে আঁকা প্রেমLutful Bari Pannaপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭পাখির ঠোঁটেও শিষ লেগে থাকে
সমুদ্রে বাজে গান
ঝাউয়ের বাগান পিছু ফেলে এসে
প্রণিপাতে সারি স্নান -
কবিতা
অচেনা আদরনাফ্হাতুল জান্নাতপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭অজানা আশংকা-অনাকাংক্ষিত ভালোবাসা
হঠাৎ ঘন কুয়াশা থেকে নীরবে স্পর্শ
সংসার বাঁধার মিছে আশা
মাঘের শীতে । -
কবিতা
জীবনসাথীভালবাসা সঙ্গাহীনপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭যতই তুমি, কষ্ট আমায় দাও,
কষ্ট নিতেই তৈরী আমার গাও।।
যতই হও, তুমি আমার বৈরি,
সব প্রতিকূল নিতে আমি তৈরি।। -
কবিতা
অচেনারাফিদ জামানপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭তবুও এক নৈঃশব্দ বিরাজ করে থাকে
তবুও এক স্তব্ধতা মূর্তিমান হয়ে ওঠে
তবুও এক শুণ্যতা সমস্ত গ্রাস করে নেয়। -
কবিতা
গোলাপের প্রেমরিফাত বিন ছানাউল্লাহ্প্রেম, ফেব্রুয়ারী ২০১৭ভোরের গোলাপ- করছে বিলাপ
রৌদ্রছোঁয়া না পেয়ে,
আকাশ পথে- মেঘের রথে
দুঃখ আসছে ধেয়ে। -
কবিতা
ভালবাসার কাব্য.....এই মেঘ এই রোদ্দুরপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭এই হৃদয়টা দিলাম খোলে-হাওয়ায় তোড়ে উড়িয়ে
বুকের বামে রেখে তুমি-প্রাণটা নিয়ো জুড়িয়ে।
ভালবাসি বড্ড বাসি-সে-কি তুমি জানো না?
প্রেমের টানে তবে কেনো-আমায় তুমি টানো না! -
কবিতা
প্রেমের উষ্ণতাশহীদ উদ্দিন আহমেদবাংলা - আমার চেতনা, ফেব্রুয়ারী ২০২২মেয়ে তুমি মন মোর রেখেছো দখলে , আগলে রেখেছো তারে আঁচলের তলে ; তবু কেন এত দ্বিধা কেন এত ভয় , তোমার উষ্ণতা দিলে একটু না হয় ।
-
কবিতা
ফেইসবুক প্রেমশাওন ম্রংপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭একটুখানি হাই হ্যালো
মেয়েটিকে মনে ধরলো,
নামটি শুধু জানি
বলতে চায় না গ্রামটি
কোথায় বাড়ি খানি । -
কবিতা
প্রত্যাশাআমিনুল ইসলামপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭পুষ্প হাতে নিয়ে দাড়িয়ে আমি,
নীল পরী রুপে হয়তো সামনে এসে দাড়াবে তুমি,
সব ভালবাসা প্রকাশ করতে না পারলেও
তোমাতেই বিভোর হব আমি। -
কবিতা
আমার কিছু বলার ছিলA. H. Akashপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭কোমলতার; ভালবাসা-
দেখার কি আর বাকী ছিল?
মমতার ঐ আলতো ছোঁয়া,
নতুন করে জানার ছিল।
আমার কিছু বলার ছিল। -
কবিতা
গ্রহাণুঅণু অনুপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭তোমার ভীষণ কাছ দিয়ে আমি উড়ে যাবো
তোমাকে ঘিরে আবর্তন করতে থাকবো ,
অসংখ্য আলোকবর্ষ ধরে l -
কবিতা
স্বপ্নীল প্রেমতৌহিদ উল্লাহ শাকিল N/Aপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭দু’আঁখির বিদ্যমান প্রেমে ভেসেছি উম্মাতাল পারাবার
পেয়েছি অনন্ত সুখের ছোয়া সুকোমল পরশে নিত্যদিন
বুকের জমিন চষে বুনেছি ভালোবাসার বীজ অনন্ত
ভুলেছি দুরন্তপনার খেয়ালী সময়ের ব্যাস্ত আলাপন -
কবিতা
সবটুকু তুমিDr. Zayed Bin Zakir (Shawon)প্রেম, ফেব্রুয়ারী ২০১৭বলতে চেয়েও
বলতে পারিনি
কতটা ভালবাসি তোমায়-
কাছে ছিলাম
তবুও তুমি
চেয়ে দেখনি আমায়। -
কবিতা
হৃদয় বললবনিক রানাপ্রেম, ফেব্রুয়ারী ২০১৭সেই কবে থেকে বলার জন্য সাহস জোগাচ্ছি
তোমায় অনেক ভালবাসি
জানি না আজ কি এমন হলো
হৃদয় বলল বলে-ই ফেলো
এ যাবত
