নেশা

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

আহমেদ রাকিব
  • 0
  • ১৪০
মাত্রা বাড়াও!
বাড়াতেই হবে সখী –
সকাল – বিকাল - সন্ধ্যায় কিংবা মধ্যরাতে,
মিশিয়ে দাও ভালবাসা শিরায় শিরায়।

হুম্‌ম্‌......আদর চাই - স্পর্শ চাই -
হরেক রকমের আদর,
মাতাল করা স্পর্শ!
বাড়তি খেয়ালও করতে পারো,
মাঝে মাঝে খাইয়ে দিলেও মন্দ হয় না,
নরম আঙুলে স্পর্শ করতে পারো চুলের গোড়ায় –
যেন চোখ মুদলেও সে স্পর্শ আমায় ভাবায়।

মাত্রা বাড়াও সখী.....বাড়াতেই হবে।
না হয় জমছে না!

কি চাও বিনিময়ে? স্বর্গ??
দেব......তাই দেব, শুধু মাত্রা বাড়াও-
নচেত্‌ সে স্বর্গ হয়ে যাবে অন্য কারো।
চলে যাবো দূরদেশে - অনেক দূরে......
যার কাছে ভালবাসা আছে,
এক বুক উজাড় করা ভালবাসা।
তখন ও বুকে আমায় দেখে কষ্ট পেও না!

তাই বলছি - মাত্রা বাড়াও
না হয় হারিয়ে যাবো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন খুব ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ রইল...
আহমেদ রাকিব ধন্যবাদ জয় দা...... আপনাকে এবং আপনার ভাল লাগাকে।
জয় শর্মা (আকিঞ্চন) শুধুই বিরহ... খুব ভালো লেগেছে।
গোবিন্দ বীন কি চাও বিনিময়ে? স্বর্গ?? দেব......তাই দেব, শুধু মাত্রা বাড়াও- নচেত্‌ সে স্বর্গ হয়ে যাবে অন্য কারো। চলে যাবো দূরদেশে - অনেক দূরে...... যার কাছে ভালবাসা আছে, এক বুক উজাড় করা ভালবাসা। তখন ও বুকে আমায় দেখে কষ্ট পেও না!ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
মোঃ নুরেআলম সিদ্দিকী কাব্য ভাবনা.... আরও সুন্দর আশা করছি। আর আমার পাতায় আমন্ত্রণ করছি....
ধন্যবাদ আলম ভাই। আরো ভালো করার চেষ্টা করব।
আহমাদ সা-জিদ (উদাসকবি) ভালো লাগল কাব্য ভাবনা। চমৎকার শব্দ খেলা ভালো থাকুন ভালোবাসায় শুভ কামনা।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৭
ধন্যবাদ সা-জিদ ভাই আপনার স্বতস্ফূর্ত মন্তব্যের জন্য।

১৩ জুন - ২০১৬ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬