হে মহামানব সভ্যতার মানুষ, আমি ধরণীর বুকে মানুষ হয়ে জন্ম নিয়েছি, কোন ধার্মিক হয়ে নয়।
আমি বেহেস্ত, স্বর্গ চাই না, আমি চাই ধরণীর বুকে মানুষকে ভালবাসতে, ভালবাসার গান বলতে।
আমি দেখেছি কত অসাহায় প্রেম ঝড়ে গেছে
অন্ধত্বের কবিতা কি? অন্ধত্বের কবিতা সম্পর্কে জানতে হলে, জানা প্রয়োজন অন্ধ কি? অন্ধ কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দৃষ্টিহীন, গাঢ় অন্ধকারময়, অজ্ঞান। কিন্তু 'অন্ধ' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? চোখে কিছু না দেখাকে অন্ধত্ব বলে। অনেকে চোখ থাকা পরেও মোহে অন্ধ হয়, অন্ধ হয় ভালোবাসায় কিংবা স্নেহে। বলা হয়, যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। অন্ধ সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থায় সৃষ্টি করে নানা বঞ্চনা আর শোষণের কবিতা। সমাজকে অন্ধকার থেকে আলোর পথে আনতে লেখা হয়েছে কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা অন্ধত্বের কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
এবং ধর্ম আর ভালবাসাইন্তিখাব আলমঅন্ধ, মার্চ ২০১৮ -
কবিতা
অন্ধত্বের চশমামোঃ শাহ আলমঅন্ধ, মার্চ ২০১৮অন্ধ আমি,অন্ধ জগত্,অন্ধ বিশ্ব বাসি,
অন্ধত্বের চশমা চোখে হাসছি বদের হাসি,
অন্ধ চোখে আঁধার মাঝে বাজায় কালো বাঁশি,
বড্ড কালো আঁধার মাঝে কোন সে সর্বনাশী । -
কবিতা
কাজল জোছনা রাতেমামুনুর রশীদ ভূঁইয়াঅন্ধ, মার্চ ২০১৮ঝিরিঝিরি রোদেলা হাওয়া চুমে যায় ঘুমন্ত কিশোরী চোখ
আঁখি ভোর দেখে-দোপাট্টা হাওয়ায় ভাসে-ভাসে আলোকিত ভোর-
স্বর্ণালী শিশির জলে-জ্বলে ঘাসফুল নোলক জ্বলে সহস্র অযুত
কি অপরূপ জিউসের স্বর্ণবৃষ্টি-ড্যানিকে পাবার আশায়-স্নিগ্ধ সকাল!
‘সুপ্রভাত’ ধরণী তোমায়। -
কবিতা
মানবতা আজ অন্ধkazi zuberi mostakঅন্ধ, মার্চ ২০১৮চোখের সামনে দেখছি অত্যাচারীর দম্ভ
এ যেন ঠিক চোখ আছে তবুও সে অন্ধ ,
শুনছি নির্যাতিতদের বুকফাটা আর্তনাদ ,
তবু আমার কন্ঠনালীর ভাঙেনিকো বাঁধ ৷ -
কবিতা
অন্ধত্বের ভূমিকায় বিশ্ববিবেকমাহদী হাসান ফরাজীঅন্ধ, মার্চ ২০১৮হৃদয়ের রক্তক্ষরণ
মানে না কোনো বাড়ন
দেখে আরাকানের চিত্র,
আগুনের লেলিহান
কাড়ছে মানব জান
কোথায় মানবতার মিত্র? -
কবিতা
আলোমোঃ ফাহাদ আলীঅন্ধ, মার্চ ২০১৮ঈষৎ হাসি হেসে মন্ত্র শোনায় শয়তান সাধুর বেশে
গন্ধ শিকারির নখের আঁচরে রূপসী বসন্ত যায় ভেসে
কয়লার চুলোয় জ্ঞান জ্বলে না মান এনেছে শ্রাবণ
নীরব দুপুরে দুখের সংলাপ ভ্রান্ত নেশায় করে জ্ঞাপন। -
কবিতা
মনের অন্ধত্বমোঃ মোশফিকুর রহমানঅন্ধ, মার্চ ২০১৮গ্রামকে যারা করল হেলা
ধিক তাহাদের সারাবেলা ,
সবুজ বনের মৃদুল হাওয়া
জুরাতে পারেনি যার হৃদয় জ্বালা । -
কবিতা
বিশ্বাসডঃ সুজিতকুমার বিশ্বাসঅন্ধ, মার্চ ২০১৮তোমাকে করে গেছি বিশ্বাস
তার থেকে বড়ো কথা কই;
ওই মনে নিত্য বসবাস
চোখের পাতায় থই থই। -
কবিতা
বাবামাসুম পান্থঅন্ধ, মার্চ ২০১৮দু্:খ ভূলানোর মহাঔষধ,
বাবার মত নাই।
সৃতীভরা আকাশ সমান,
বাবার মত কই! -
কবিতা
কে দেখতে পায়!নাসরিন চৌধুরীঅন্ধ, মার্চ ২০১৮আমাদের এই নিয়নবাতির শহরে
কি ভীষণ গ্লানি নিয়ে ডুবে যায় অষ্টাদশী চাঁদ!
অন্ধত্বের গভীরতায় দেখা যায়না ওই ফুটপাত- অলিগলি অথবা চারপাশ।
যেখানে নেড়িকুত্তাগুলো খুবলে খায় কোনো বিপন্ন নারীর নগ্নপ্রায় শরীর! -
কবিতা
অন্ধকারে...কনিকা রহমানঅন্ধ, মার্চ ২০১৮মন
যখন
নির্জন
কোন রাস্তার মতন,
সামনে দ্রুতগতিতে ছুটে চলা এক একটা
গাড়ি যেন এক একটা অতীত, তাদের পেছনে
জ্বলন্ত চোখের মতন বাতিগুলি যেন চোখ টিপে, -
কবিতা
মোহ তুমি দূরে যাওএই মেঘ এই রোদ্দুরঅন্ধ, মার্চ ২০১৮ভালবাসা টুটে যায়-অযাচিত চাওয়া পাওয়া
অশুদ্ধতার রাস্তায়-না হোক মোর কভু যাওয়া
মন চেয়েছি তোমার-নিতে চাও অধরে অধর
এতে বুঝে বাড়ে শুনি প্রেম ভালবাসার কদর? -
কবিতা
অন্ধ হলামনূরনবীঅন্ধ, মার্চ ২০১৮পলাশ লালের এক বিকেলে-
ফাগুন নিয়ে এলে
মনের দুয়ার পথ বিছালো
নরম আদর ঢেলে। -
কবিতা
কে অন্ধমোহন মিত্রঅন্ধ, মার্চ ২০১৮অজ্ঞানতায় অন্ধ চতুর্দিকে ঘোরে
ক্ষমতার লোভে যষ্টি ঘোরায় প্রহসনে মাতে
শাসনে মগ্ন আনন্দে আত্মহারা। -
কবিতা
ছলনাজি এম জাহিদ হাসান সালমানঅন্ধ, মার্চ ২০১৮তুমি আসলেই কি তুমি?
যার জন্য আমার সব ভাবনা।
তুমি আসলেই কি তুমি?
যার জন্য আমার সব কান্না।
তুমি আসলেই কি তুমি?
যার জন্য হেটেছি অনেক পথ।
না এই তুমি সেই তুমি না,
তুমি আজ ধরেছ অন্যের হাত।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
