একটি চিঠি মিলতো তখন দিন-সপ্তাহ-মাস ঘুরে,
প্রত্যুত্তর আসবে কবে ভাবতে হতো প্রতি ভোরে।
নানা সুখ দুঃখের 'পরে
হয়ত চক্ষু অশ্রুতে ভরে!
ডিজিটাল ভালবাসার কবিতা কি? ডিজিটাল ভালবাসার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, ডিজিটাল ভালবাসা কি? প্রযুক্তি আজ প্রাত্যহিক জীবনে প্রিয়জনের মাঝে ভালোবাসায় বেঁচে থাকার হাতিয়ার। এই হাতিয়ারই প্রিয় মানুষটিকে কাছে রাখছে সব সময়। প্রযুক্তির কল্যাণে প্রিয়জনকে বলতে পারা মনে করা, সব সময় থাকা, মনের অনুভূতিগুলো শেয়ার করাই এ যুগের ডিজিটাল ভালবাসা। তবে ভালোবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান, এবং অর্ন্তদর্শনের উপর প্রতিষ্ঠিত। ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা নিয়ে কয়েক শতাব্দী থেকে লেখা হচ্ছে গল্প, রচনা হচ্ছে কবিতা। ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা। আগের দিনে ভালবাসাটা 'অ্যানালগ' ছিল! ছিল না ফোন, ছিল না মন খুলে ভাব প্রকাশের নির্ধারিত কোনো স্থান। কিন্তু অত্যাধুনিক এই যুগে প্রকৃতির সেই ভালবাসাটা হয়তো নেই! বর্তমান যুগের ভালবাসাটা ডিজিটাল হলেও আবেগের কমতি নেই। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা স্বাদের লেখা ডিজিটাল ভালবাসার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
প্রত্যাবর্তনজয় শর্মা (আকিঞ্চন)বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ -
কবিতা
ষষ্ঠদশী বালিকাখোরশেদুল আলমবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬কেন এত ভালোবাস কেন এত অধীর থাকো উদাসিনী
কেন জোনাকীর সাথে রাত জাগো ষষ্ঠদশী বালিকা ?
শরতের আকাশের মতো হাসো কাঁদো ইচ্ছে মতো বাজাও বাঁশি
রাতের আঁধারে, নেট পাড়ায় ষাটউর্ধ্ব বালকে চুপিচুপি ডেকে ডেকে
মুখের ফেনা আঁচল তলে মুছবে কত ? -
কবিতা
ডিজিটাল হাওয়া লেগেছে গায়...এই মেঘ এই রোদ্দুরবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬হারিয়ে যাচ্ছে আবেগ সব ধীরে ধীরে
আবেগগুলো ডুবল প্রযুক্তির ভিড়ে
লিখি নাকো আবেগের কাব্য কিংবা ছড়া
লেখার বাগান পুড়ে অকালেতে খরা। -
কবিতা
বন্ধুত্ব ও ভালবাসাইউনুস সামাদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬রাত বারোটা থেকে ভোর ছয়টা
ঘুম নেই
মোবাইলালাপে সবাই ব্যস্ত
ছোট ছোট খুনসুটি আর বাতাস চুম্বন।
অতঃপর
নিরুদ্দেশ একদিন অজানার পথে। -
কবিতা
টাল-মাতাল প্রেমশাহ আজিজবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬কি-বোর্ডে করি টাইপ তোমায় ভালবাসি
দেখা শোনা কিছু নেই অজানা অচেনা মনেমনে হাসি
কত কি যে লেখা হয় ঘণ্টার পর ঘণ্টা
নাওয়া খাওয়া ভুলে সব উচাটন মনটা -
কবিতা
একফালি চাঁদ, চাঁদের সমানসুব্রত সামন্তবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ক্লান্ত ফুলে শিশির তখন দু’এক ফোঁটা।
রাই কিশোরী এই বেলাতেও আদরে আঁকা।
একটু পরেই -
কবিতা
আসমানিআল্ আমীনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬আকাশে আকাশে বাঁস বাগানের তলে
আমার আসমানির শরীর ভিজে জৌৎস্নার আলো ও আমার হাতের ইস্পর্শ দিয়ে।
চাঁদ টাকে বদলি করে নক্ষত্রে ভিড়ে তুমার সরু চোখ চেয়তাকে। -
কবিতা
এই শহরে...জলধারা মোহনাবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬এই বিবর্ণ শহরে
জীবন যেন অভিশপ্ত রূপকথা..
দিনের শুরুতে দূষিত কবিতা,
রাত হলেই নির্ঘুম গল্প, -
কবিতা
ডিজিটাল প্রেমগাজী সালাহ উদ্দিনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬জানালায় প্রেমিকা আর প্রেমিক রাস্তায় মোড়ে
সেই দিন হারিয়েছে ভিডি ও কলের তোড়ে
চাইলেই এখন দেখা যায় প্রিয় তমার মুখ
চলছে যে এখন ডিজিটাল প্রেমের যুগ । -
কবিতা
ডিজিটাল ভালবাসাকবির সিদ্দিকীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ডিজিটাল ভালবাসা
এনালগ প্রেম
কেড়ে নেয় সারাদিন
রাস্তার জ্যাম। -
কবিতা
ক্লীবাক্ষর চিঠিDr. Zayed Bin Zakir (Shawon)বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তুমি পড়বে কিনা জানিনা- তবুও লিখছি
ইমেইলের যুগে হাতে লেখার কিইবা দাম আছে!
অস্ত আকাশের আবির রঙা- রাগে অনুরাগে হারিয়ে যাওয়া সূর্যটা
মুখ লুকায় আঁধারের মুখোশে, গভীর থেকে গভীরে। -
কবিতা
জিরো ওয়ান ফোর ফাইভ সেভেন এইটকাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬সারাক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে চোখ গুলো তাকিয়ে থাকে ঐ দিকে
মুঠো ফোনের পর্দায় ভেসে থাকা অর্কিড পুস্প-পুটযেন তোমার অধর যুগল।
বাঁকা চাহনিতে চেয়ে থাকা- -
কবিতা
পাগল এ ভালবাসানাজমুছ - ছায়াদাত ( সবুজ )বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তোমাকে আমি ভালবাসি
এ কথা যদি পাশের বাড়ীর
আন্টি না জানে , তাহলে
এ ভালবাসার কোন মানে হয় না । -
কবিতা
ডিজিটাল ভালবাসাদ্বিপদী ঊর্ণনাভবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬দীর্ঘ প্রতীক্ষা মনে বিশ্বাস আশা যত,
ইতিহাস আজ সব ডিজিটাল কালে।
প্রেম যে এযুগে শরৎ মেঘের মত,
নানান রঙ্গেতে সাজে দ্রুত তালে। -
কবিতা
সমকালীন ঝগড়ানিলয় ভূঁইয়াবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ছেলেঃ তোমায় আমি অনেক ভালোবাসি
মেয়েঃ সব ছেলেরাই অমন কথা বলে
নতুন কিছু বল।
ছেলেঃ মিথ্যেতো নয়
প্রমান দিতে পারি,
মেয়েঃ দাওতো প্রমান
ফেল্টূ হলে মারবো মাথায় বাড়ি।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
