তুমি যেন নীল আকাশের চাঁদনী
আর আমি-
ফাগুনের নিঃশব্দে ঝরা পাতা।
তোমার আমার ইতিহাস তাই
ভবিষ্যতের স্বপ্নে গাঁথা।
ডিজিটাল ভালবাসা কি? প্রযুক্তি আজ প্রাত্যহিক জীবনে প্রিয়জনের মাঝে ভালোবাসায় বেঁচে থাকার হাতিয়ার। এই হাতিয়ারই প্রিয় মানুষটিকে কাছে রাখছে সব সময়। প্রযুক্তির কল্যাণে প্রিয়জনকে বলতে পারা মনে করা, সব সময় থাকা, মনের অনুভূতিগুলো শেয়ার করাই এ যুগের ডিজিটাল ভালবাসা। তবে ভালোবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান, এবং অর্ন্তদর্শনের উপর প্রতিষ্ঠিত। ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা নিয়ে কয়েক শতাব্দী থেকে লেখা হচ্ছে গল্প, রচনা হচ্ছে কবিতা। ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা। আগের দিনে ভালবাসাটা 'অ্যানালগ' ছিল! ছিল না ফোন, ছিল না মন খুলে ভাব প্রকাশের নির্ধারিত কোনো স্থান। কিন্তু অত্যাধুনিক এই যুগে প্রকৃতির সেই ভালবাসাটা হয়তো নেই! বর্তমান যুগের ভালবাসাটা ডিজিটাল হলেও আবেগের কমতি নেই। ডিজিটাল ভালবাসা নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
দূর দ্বীপবাসিনীআতিকুর রহমান আতিকবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ -
কবিতা
ডিজিটাল প্রেমিকবুলবুল মাসউদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬এদিকে কুড়েঘর হচ্ছে দালান
ওদিকে বন্ধ হচ্ছে মনের খিলান।
বিবেককে কুকুর কামড়িয়েছে গতদশক থেকে
মশা তবে পোকা হল সেই থেকে
কামান, গোলা-বারুদ, স্ট্যানগান অার বোমারা হাকে। -
কবিতা
বন্ধুত্ব ও ভালবাসাইউনুস সামাদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬রাত বারোটা থেকে ভোর ছয়টা
ঘুম নেই
মোবাইলালাপে সবাই ব্যস্ত
ছোট ছোট খুনসুটি আর বাতাস চুম্বন।
অতঃপর
নিরুদ্দেশ একদিন অজানার পথে। -
কবিতা
অবগাহনখান মু. তরিকবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তখন সময়েরা থমকে যেত,কথামালার বাহুডোরে
নদীর স্রোত উঁকি দিত ক্ষণিক হেসে
নিঃস্বার্থ স্বপ্নরা বিলীন হত
ভালবাসার কাব্যিক ইথারে। -
কবিতা
ডিজিটাল ভালোবাসারিনিয়া সুলতানাবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ডিজিটাল ভালোবাসা
বুকে নিয়ে শত আশা
শুরুতেই বাঁধে বাসা
শেষটা যে হতাশা!
পার্কের ঝুপটিতে
হোটেলের খোপটিতে
কাপলের লুটোপুটি
তারপর ছাটাছাটি। -
কবিতা
সহসা সঙ্গী হলেমোছাদ্দেক হোসেনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬বিষন্ন মন একাকী জীবন
নিঃশব্দে বসে ভাবছি,
ঘুম আসেনা ভাবনা মিলেনা
স্বপ্নীল হিসেব কষছি। -
কবিতা
মনুসংহিতার হত্যাদৃশ্যদেবজ্যোতিকাজলবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬গল্পটার কাহিনী যাই হোক না | গল্পটার সারাংশ যাই থাক না | গল্পকারের ফাঁদ মস্তিষ্কের তারিফ না করে পারছি না | গল্পের প্রধান চরিত্র ছিল নর্তকী |
-
কবিতা
ডিজিটাল ভালবাসাএম, এ, জি হান্নানবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তারারা মেঘের আড়ালে, ফুলেরা কলির ভেতর
সবুজ গাছের পাতায় ফ্যাকাশে রঙ, বর্ণহীন
ভালবাসা আজ ধুঁয়াশে, রাতের আধাঁরে ঢাকা। -
কবিতা
ক্লীবাক্ষর চিঠিDr. Zayed Bin Zakir (Shawon)বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তুমি পড়বে কিনা জানিনা- তবুও লিখছি
ইমেইলের যুগে হাতে লেখার কিইবা দাম আছে!
অস্ত আকাশের আবির রঙা- রাগে অনুরাগে হারিয়ে যাওয়া সূর্যটা
মুখ লুকায় আঁধারের মুখোশে, গভীর থেকে গভীরে। -
কবিতা
সম্মোহিতআহম্মেদ ইমতিয়াজ মোহাম্মাদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬গৃহকোণে সারাক্ষণ
চলছে টেলিভিশন,
চলছে মগজধোলাই;
সিস্টেমেটিক সম্মোহন! -
কবিতা
সমকালীন ঝগড়ানিলয় ভূঁইয়াবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ছেলেঃ তোমায় আমি অনেক ভালোবাসি
মেয়েঃ সব ছেলেরাই অমন কথা বলে
নতুন কিছু বল।
ছেলেঃ মিথ্যেতো নয়
প্রমান দিতে পারি,
মেয়েঃ দাওতো প্রমান
ফেল্টূ হলে মারবো মাথায় বাড়ি। -
কবিতা
বাতিটা জ্বলছেশ্যামা পদ দেবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬প্রোফাইল পিকচারে আটকে গেছে চোখ...
সেই কবে থেকেই...।
ইতস্তত আঙুলে দ্বিধা মাখা সন্তর্পণ রিকোয়েস্ট
দেয়ালের আগেই মুহুর্মুহু নোটিফিকেশন মনে মনেই
অজান্তেই ট্যাগ হাজার ভালোবাসার ছবি ...। -
কবিতা
নিকুন্তিনাহাসান ইমতিবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬নিজেকে আড়ালে ঢেকে তোমার সাম্রাজ্যের পত্তনে
যদি অবজ্ঞার অমোচনীয় কালিতে লিখে দাও
“প্রবেশ নিষেধ”
আমি জানব ওটা আদতে তোমার আমন্ত্রণ,
আমাকে ডাকছো তুমি নিষেধের উস্কানিতে, -
কবিতা
এই শহরে...জলধারা মোহনাবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬এই বিবর্ণ শহরে
জীবন যেন অভিশপ্ত রূপকথা..
দিনের শুরুতে দূষিত কবিতা,
রাত হলেই নির্ঘুম গল্প, -
কবিতা
ডিজিটাল ভালবাসা: অতপর প্রতীক্ষাদুষ্ট মনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তুমি এসেছিলে,
কোন এক চাঁদনী রাতে আমার গ্যালাক্সি ফোন হয়ে।
ফেসবুকে তোমার মায়াবী ছবিটি দেখে ভাললেগে ছিল ভীষণ!
ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাতে দেরি করিনি।
সেই থেকে শুরু প্রতীক্ষার প্রহর...
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
