ভাবছকি তুমি তোমার বিরহে পাগল হয়ে যাব?
তোমার ইচ্ছা আমায় নিয়ে যা খুশি তুমি ভাব!
খুব যদি রাগ উঠে যায় চেয়ে রইব আকাশে,
আমার এ মুখ হতে দেবনা মলিন বা ফ্যাকাশে!
দ্বিধা বিষয়ক কবিতা কি? দ্বিধা বিষয়ক কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, দ্বিধা কি? দ্বিধা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দ্বিমত, সংশয়। কিন্তু 'দ্বিধা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অপছন্দ করলেও, জীবনে অসংখ্যবার দ্বিধার মুখোমুখি হতে হয়। স্টপওয়াচ টিকটিক করে শেষ মুহূর্তের দিকে এগিয়ে যেতে থাকে, ভয়ার্ত চেহারায় ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয় কিন্তু ঠিক অপশন কোনটা তা বুঝে উঠা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত কোনোটাই ছাড়তে মন চায় না, সব ধরে রাখতে চায় হাতের মুঠোয়, ভাবি বিপদ কাটিয়ে উঠা যাবে, শেষ মুহূর্তে ‘মিরাকিউলাস’ কিছু একটা হবে। কিন্তু শেষ অবধি, বেশিরভাগ ক্ষেত্রেই সব ছাড়তে হয় এবং ছেড়ে লাভ হয় না। দ্বিধা দোষের কিছু না, কিন্তু মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়! মানব জীবনের সাথে জড়িয়ে আছে দ্বিধা - এ জন্য হয়ত, দ্বিধা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের দ্বিধা বিষয়ক কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
তোমার বিরহেমামুন আল হুসেইনঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ -
কবিতা
স্বাধীনতাখোকন রেজাঘৃণা, সেপ্টেম্বর ২০১৬স্বাধীনতা হলো রৌদ্রদীপ্ত প্রভাতী আলোর স্বচ্ছতা
বাহান্ন আর একাত্তুরের উর্জস্বিনী প্রাণ প্রমত্ততা।
স্বাধীনতা হলো বজ্রকন্ঠ, আকাশছোঁয়া সুবিশাল এক তর্জনী
অনুপ্রাণনার আরাধনার গণ-ঐক্যের বিস্ময়কর জয়ধ্বনি। -
কবিতা
দ্বিধার পাহার ঠেলেহাসান হামিদ Hasan Hamidঘৃণা, সেপ্টেম্বর ২০১৬বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
সেই এক বলা -
কবিতা
না, আমার বলার কিছুই নেই !ফেরদৌস আলমঘৃণা, সেপ্টেম্বর ২০১৬একটা দিন, সাথে আরেকটা দিন, জন্ম-মৃত্যু মিলে পেলাম যেই,
কবিকে নিয়ে হায়, হায়, কী মর্মবেদনা, কত যাতনা, বিদ্রোহ শুধু মুখেই! -
কবিতা
তুমি আর তুমিদিপেশ সরকারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬দিন যায়, রাত যায়।
কখনো প্রহর গুনে দেখেছ?
চাঁদ হাসে,চাঁদ কাঁদে।
রাত জেগে তার বিরহ খুঁজেছ?
নদীর জোয়ার,ভাঁটা।
কান পাতলে শুনতে পাও তার কান্না?
খসে পরা তাঁরা দেখে কার প্রর্থনারত!
কখনো জেনেছ সাগরে হৃদয় কেন এতো উত্তাল?
তুমি তো শুধু নিজেরটাই বোঝ। -
কবিতা
মেয়েটির মনে দ্বিধা ভীষণগাজী সালাহ উদ্দিনঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ছেলেটি আনমনা বড্ড একরোখা
মেয়েটি খেয়ালী বড্ড মায়াবতী
ছেলেটি দাড়িয়ে থাকে রোজ একা
মেয়েটি ভাবে, হবে না ছেলেটির উন্নতি ।
মেয়েটি জানে হয়তো তাকে চায়
ছেলেটি সাহস করে বলে না ভালোবাসি
মেয়েটি কি নীরব কান্না শুনতে পায় ?
ছেলেটির ভালো লাগে মেয়েটির হাসি । -
কবিতা
মধুরিমা ফিরে এসোতাপস চট্টোপাধ্যায়ঘৃণা, সেপ্টেম্বর ২০১৬মধুরিমা তুমি ফিরে যাও
এখন সভ্যতার বার্ধক্য।
একমাঠ ফসলেও নামমাত্র সবুজ
একনদী অধরা পিপাসা - -
কবিতা
দ্বিধাশাহীন মাহমুদঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আলো আসছেনা
জানালায় আঁধার জমে আছে,
ভালো লাগছেনা
দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, -
কবিতা
বাউল চাষরশীদ নবীঘৃণা, সেপ্টেম্বর ২০১৬বাউল হবো, আমি বাউল হবো
খালি পায়ে ধূতি পরে স্বর্গে যাবো
রূদ্র বাউল হবো।। -
কবিতা
বৃষ্টিতে হারিয়েছে রাখীআকেল হায়দারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬নীল টিপ,কৃষ্ণচূড়া আর লাল পাড়ের শাড়িতে
একটি রোদেলা আকাশী দিন খোঁপায় গুঁজে
যদি কড়া নাড়ো সন্তর্পণে; দরজার ওপাশে-
অথবা নির্বিকার চোখে এসে দাড়াও সম্মুখে
কিছুই বলার থাকবেনা সেদিন দুষ্প্রাপ্য সুখে । -
কবিতা
দ্বিধাসুব্রত ভারতীঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আমি ফুরিয়ে গেলেও
ফুরায় না আমার কথা,
যে বাঁধা এসেছে এই ঘরে
তার খবর রাখনি; -
কবিতা
“জিজ্ঞাসা’’জুবাইউর রহমান রাজুঘৃণা, সেপ্টেম্বর ২০১৬তোমার চোখেতে আমার ছবি দেখি,
আমার চোখেতে তুমি কি মোরে দেখো ?
আমি যে কবিতা তোমারে নিয়ে লিখি
তুমি কি আমায় নিয়ে কবিতা লেখো ? -
কবিতা
বিমুগ্ধ ইতিকথাঅর্বাচীন কল্পকারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬অনুভূতিশুণ্য একরাশ চোখে,
প্রভাত নীলিমায়, যার একরাঙা রক্তিম আকাশ,
কিম্ভুতকিমাকার, দিগন্ত ছাওয়া পালকঝরা
স্বতঃস্ফূর্ত আবেগের প্রকাশ।
অদ্ভুত তালে অতীতের কল,
চিকন সুরে যেটা বেদনা বর্ষায়, এক চিলতে আগুন,
তপ্ত অশ্রুর অসীম হরষে, মায়াবী মায়াকাড়া
রিক্ত বেদনায় কারা করে গুণ গুণ? -
কবিতা
দ্বিধাহীন গোলাপশাহ আজিজঘৃণা, সেপ্টেম্বর ২০১৬গোলাপ হাতে নিয়ে পা দুটো কাঁপছে
ঠিক কি বাক্য করে ব্যয় তুলে দেব তোমায়
প্রত্যাখ্যানের আছে ভয়, কম্পিত হৃদয়
যদি ওঠো চিৎকার করে অসভ্য কোথাকার! -
কবিতা
পাখির ঘরমোঃ রুবেল সরদারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬একটি পাখি ঘর বুনছে
শুকনো পাতা আর খঁড়কুটা দিয়ে
পরম যত্নে দিন-রাত কঠোর পরিশ্রমে
একটু আধটু করে গড়লো ঘর মনের মাধুরী মিশিয়ে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
