অন্ধকারে অদৃশ্য ভৌতিক ছায়া গ্রাস করে আছে
আমার আলোহীন মনের অচেনা অলিতে গলিতে।
জ্যোতিহীন দু’ নয়ন শুধু দেখতে পায় অন্ধকারে
উম্মাত্ততার নগ্ন নৃত্য, তাতা থৈ থৈ তাতা থৈ থৈ ।
বিসর্জন বিষয়ক কবিতা কি? বিসর্জন বিষয়ক কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, বিসর্জন কি? বিসর্জন কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: পরিত্যাগ, প্রাণ বিসর্জন, নিক্ষেপ, নিরঞ্জন, প্রতিমাদি বিসর্জন। কিন্তু 'বিসর্জন' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়? এই সভ্যতার অনেক অর্জনই এসেছে বিসর্জন থেকে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে এগিয়ে গেছে মানবজীবন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের জীবন বিসর্জন থেকে মিলেছে স্বাধীনতা-স্বাধিকার; সার্বভৌমত্ব থেকেছে নিরাপদ। সত্যিকার মহৎ বিসর্জন আদর্শ সোনার মত উজ্জ্বল। মানব জীবনের সাথে জড়িয়ে রয়েছে বিসর্জন। তাই সাহিত্যেও রয়েছে বিসর্জনের উপস্থিতি। এজন্য বিসর্জন নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বিসর্জন বিষয়ক কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
সাইকোমনিরুজ্জামান শুভ্রউপলব্ধি, এপ্রিল ২০১৬ -
কবিতা
কোথাও নই নিরাপদমোহাঃ ফখরুল আলম N/Aউপলব্ধি, এপ্রিল ২০১৬স্বাধীনতা আজ অলক্ষ্যে
চারিদিকে শুধু দানবের জয়জয়কার,
পিঁপড়ার ঘরেও হিংস্র পশুদের বিচরণ
পৃথিবী শূণ্য হবে-বাঁচিবার নেই অধিকার। -
কবিতা
বিসর্জনএ এইচ ইকবাল আহমেদউপলব্ধি, এপ্রিল ২০১৬কী আছে আমার অর্ঘ্য করব তর্পণ
আছে প্রাণ শীর্ণ দেহ তারে দিনমান
খাটিয়ে সাজিয়ে যাই পরের বাগান
নিতান্ত এ নরাধম অতি সাধারণ। -
কবিতা
শেষ ঠাইফেরদৌস আলমউপলব্ধি, এপ্রিল ২০১৬অস্তাচলের সূর্যটা পানকৌড়ির শেষডুব দেখে
হস্তরেখার মত পথেও নামায় ঘোলাটে আঁধার,
দীর্ঘশ্বাস নিজেও যখন ফেলে আরেকটি দীর্ঘশ্বাস, -
কবিতা
তবুও...রাশুউপলব্ধি, এপ্রিল ২০১৬স্বচ্ছতার পসরা সাজিয়ে বসেছিল আজ শিশিরকণা
মেঘেরাও বলেছিল ধীরে,উড়াল দিতে আজ নেইকো মানা
অলস চাদর ডেকেছিল কোমল দুর্বাঘাসে,
তবুও আমি বসে আছি আজকে তোমার পাশে। -
কবিতা
হে বসন্ত, ফিরিয়ে দাও নিয়েছ যতটাদেবজ্যোতিকাজলউপলব্ধি, এপ্রিল ২০১৬বেদনাটা বুকের বোঝা , একলা বয়ে বেড়ায়
নিরুপায় নির্জন পথে একলা , জনপদ শূন্য
হাঁপিয়ে উঠেছে একলা জীবন , গভীর দু'কুলে । -
কবিতা
আমি কখনও আমি হতে পারিনিবিজয় আহমেদউপলব্ধি, এপ্রিল ২০১৬আমি কোন কিছুতেই ভালো হতে পারিনি।।
না কবিতার বইয়ে,না কবির খাতায়-
কিংবা খুব যত্নে লেখা -
কবিতা
প্রান বিসর্জন মনে পরেমোহাম্মদ আহসানউপলব্ধি, এপ্রিল ২০১৬আমি দুই হাজার ষোলতে এসে
কেন উনিশশো একাত্তরেই ফিরে যাই
আমি মার্চের খেলা যুদ্ধ শুরুর
কেন ষোলই ডিসেম্বরের সুখ পাই? -
কবিতা
একুশের কবিতাখোকন রেজাউপলব্ধি, এপ্রিল ২০১৬একুশ কি তবে সন্তানহারা
প্রলাপ বকা মায়ের কাঁদন
নাকি বৃদ্ধার ষোড়শীকালের বাল্যপ্রেমের
নষ্টালজিক বিরহ বাঁধন? -
কবিতা
ইতিহাস জননীএম. আশিকুর রহমানউপলব্ধি, এপ্রিল ২০১৬শৈশব পেরিয়ে যাওয়া রাস্তা পূর্ণ যুবক হয়েছে
বুড়ো বটের সবকটা পাতা ঝরে গেছে।
তবুও জননী দাড়িয়ে ঠিক সেখানটায়
যেখানে অপেক্ষা কালের কষ্ট নিহিত। -
কবিতা
বন্ধুসুস্মিতা তানোউপলব্ধি, এপ্রিল ২০১৬বন্ধু, কেমন আছো তুমি ?
তোমাকে দেখতে খুব ইচ্ছে হয় ।
প্রতিদিন জানালায় চেয়ে থাকি, -
কবিতা
ছায়াশিল্পী জলীউপলব্ধি, এপ্রিল ২০১৬ভাবছো কেমন মেয়ে ? দেখা দিয়েই হারালো ?
এক পলকের দেখায় বাঁধা পড়েছিলাম, তুমি জানতে না সেতো বুঝিনি !
শুরু হলো তোমার সাথে পথ চলা, স্বপ্ন বোণা, দূর থেকে লুকিয়ে দেখা, -
কবিতা
এখানে প্রকৃতি ঘুমিয়ে পড়ে খুব নিরবতায়মতিয়ার রহমান দিপুউপলব্ধি, এপ্রিল ২০১৬পৃথিবীর সীমানা থেকে একটু দূরে
সবাই আসতে না পারে ,
এখানে সবাই সুন্দর নারী হয়ে আসে
ফুলের মালা বদল এখানে এসে তারা করে , -
কবিতা
নক্ষত্রবালক অথবা মেঘবালিকার কবিতাজলধারা মোহনাউপলব্ধি, এপ্রিল ২০১৬"মেঘবালিকা,
কেমন আছো অচেনা আকাশে?"
খুব চেনা সেই কণ্ঠ শুনে মেয়েটি ভূলে যায়
সে এখন আর কোন নক্ষত্রবালকের
প্রেমের গল্পের মুগ্ধ পাঠিকা নয়! -
কবিতা
কন্যভ্রূণহরেকৃষ্ণ0 দেউপলব্ধি, এপ্রিল ২০১৬রাতে লম্ফতে সলতে চোখে
অধমরা প্রানে সপ্তমী একেঁছিলে।
তুমি অভয়া,
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
