কারেন্টটার এই এখনই যাওয়ার ছিল? ঘন্টায় ঘন্টায় যেরকম কারেন্ট যায়, তাতে কারেন্ট নেওয়ার প্রয়োজনটাই ছিল না। বরং আমার প্রদীপটাই ভাল।'
'যা বলেছো দিদি, প্রদীপ ব্যবহারের কত সুবিধা.....'
বাংলা আঁধারের গল্প কি? বাংলা আঁধারের গল্প সম্পর্কে জানার আগে জানতে হবে, আঁধার কি? আঁধার কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: আঁধার আলোহীন, অপরিষ্কার, তিমির, তম, তমসা, আলোর অভাব। কিন্তু 'আঁধার' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই কি একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়? দিনের অর্ধেকটা থাকে আলোতে, বাঁকিটা আঁধারে। আঁধার মানব জীবনের একটা অংশ - এ জন্য আঁধার নিয়ে হয় সাহিত্য চর্চা। আঁধার নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। আঁধার নিয়ে গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা আঁধারের গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
প্রদীপ শিখাসেজান খন্দকারআঁধার, অক্টোবর ২০১৭ -
গল্প
তরল তিমিরসজীব জমশের হাসানআঁধার, অক্টোবর ২০১৭দিনের ক্লান্তির শেষে তরল তিমির
ধীরে সুস্থে নেমে আসে। আমাদের গ্রামটাকে ঘিরে।
ঘরে ঘরে জলে উঠে মাটির প্রদীপ কিংবা কেরোছিনের শিখা। -
গল্প
অন্ধকারের যাত্রীম নি র মো হা ম্ম দআঁধার, অক্টোবর ২০১৭আজ শাপলার বিয়ে, শাপলা অনেক সুন্দর করে সেজেছে, ফাহিম চিঠিতে যা যা বলেছে, ঠিক তার কথামত সেজেছে, পায়ে আলতা দিছে, চোখে কাজল দিছে, আজকাল মেয়েরা চোখে কাজল দেয়না, কাজলের পরিবর্তে মাশকারা দেয়, কাজলের সাথে মশকরা করতে গিয়ে মনে হয় মাশকারার আবিষ্কার।
-
গল্প
আঁধার দিনের কথাসাইফুল বাতেন টিটোআঁধার, অক্টোবর ২০১৭সেই গলাকাটা জঙ্গলের কাছাকাছি গিয়ে আমি ওর বই আমার স্কুল ব্যাগে ভরে নিতাম। পালা করে একদিন ও ব্যাগ নিত একদিন আমি। ঐ রাস্তাটা পার হওয়ার সময় ও শক্ত করে আমার জামা খামচে ধরত। আমার যে কি ভালো লাগত তা বলে বোঝানো মুসকিল।
-
গল্প
একটি শীতের রাতমারুফ ইসলামআঁধার, অক্টোবর ২০১৭বলা নেই কওয়া নেই রাত্রির এই দুই প্রহরে হঠাৎ আমার মেসে বিটলুর আবির্ভাব! কিছু বুঝে ওঠার আগেই লাল লাল চোখে সমুদ্রের ঢেউ তুলে বিটলু বলল, মেয়েরা শরীর বিক্রি করতে পারে, ছেলেরা কেন পারে না? ছেলেদের শরীরের কি কোনো দাম নেই?
-
গল্প
আমার অন্ধকার ভবিষ্যতসাদিয়া সুলতানাআঁধার, অক্টোবর ২০১৭আমি আত্মহত্যা করতে চাইনি। আমি বরাবর উঁচু কোথাও দাঁড়ালে নিচে তাকাতে ভয় পাই। উঁচু থেকে নিচের দিকে তাকালে আমার বুকের ভেতর কেমন করে ওঠে। মাথার ভেতরটা ফাঁকা লাগে। মনে হয় এই বুঝি কেউ আমাকে ঠেলে ফেলে দিল। বন্ধুরা বলে, তুই একটা ভীতুর ডিম।
-
গল্প
আঁধারি জীবনফেরদৌস আলমআঁধার, অক্টোবর ২০১৭কালো ফিতার ক্যাসিও ঘড়িটার দিকে তাকিয়ে এক ঝটকা মেরে শোয়া থেকে উনি উঠে বসলন। আরে বাবা! আড়াইটা বাজে!
নিজে নিজেই তীব্র আফসোসের সুরে বললেন। তিনটায় প্রথম টিউশনি। দৌড়ে চলে গেলেন টিউবওয়েল পাড়ের দিকে। ‘আমার ভাগ্য নির্ঘাত ভাল’! -
গল্প
ভূতের স্মৃতিশফিক নহোরআঁধার, অক্টোবর ২০১৭গতকাল রাতে ঘুমাতে অপ্রত্যাশিত ভাবেই একটু দেরি হয়ে গেল।বাড়ি ফেরার পথে মনে হলো! কে যেন আমার পিছু নিয়েছে,
হঠাৎ মনে হলো, আমার পায়ের কাছ দিয়ে ধবধবে একটি সাদা বিড়াল, মৃদু পায়ে আমার পিছনে–পিছনে এগিয়ে আসছে–আমার শরীরের ভিতর কেমন যেন একটা ঝাঁকিদিয়ে উঠলো, -
গল্প
থাকে শুধু অন্ধকারএশরার লতিফআঁধার, অক্টোবর ২০১৭অ্যাপ্রোন পরা একজন আমাদেরকে ইশারা করে ঘরে ঢুকতে বললো। রুনু আমার চেয়ে অনেক শক্ত। রুনু আগে আগে চলল, আমি পেছন পেছন। দরজার কাছে এসে আমার পা ভারী হয়ে এলো। বললাম,
‘রুনু আমি পারব না, তুই দ্যাখ্’। -
গল্প
আলো আমার আলোজসিম উদ্দিন আহমেদআঁধার, অক্টোবর ২০১৭মিডিয়া ও প্রেসওয়ালাদের আনাগোনা এতটাই বেড়ে গেছে যে জালালের পরিবার হাঁপিয়ে উঠেছে। খাড়া বড়ি থোড় আর থোড় বড়ি খাড়া-ঘুরিয়ে ফিরিয়ে সকলের একই প্রশ্ন।
আজ এসেছেন পুলিশের এক বড়কর্তা। জালালের ঘটনায় পুলিশকে জড়িয়ে মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বড়কর্তা এসেছেন ঘটনার সাথে পুলিশ জড়িত কি না তা খতিয়ে দেখতে। -
গল্প
সংসারআলমগীর মাহমুদআঁধার, অক্টোবর ২০১৭সকালে প্রচন্ড রকমের এক ঝড় বয়ে গেল গ্রামের উপর দিয়ে। তেমন কোন ক্ষতি না হলেও কিছু গাছ, গাছের ডাল ভেঙ্গে পড়ে আছে রাস্তায়। উঠোনের মধ্যেও কিছু গাছের ডালা ভেঙ্গে পড়ে আছে। রাহেলা বিবি ফজর নামাজ পড়ে যখন ঘর থেকে বের হবে ঠিক সেই সময়ে ঝড়টা শুরু হয়।
-
গল্প
বিষণ্ন আঁধারের অতিথিমোঃ নুরেআলম সিদ্দিকীআঁধার, অক্টোবর ২০১৭অনেকদিন ধরে শরীরটা বেশি ভালো নয়, বাড়ির চৌকাট ছাড়া আর কোথাও যাওয়া হয় না। এক রাতে ঘুমানোর সময় মা’কে বলি,
-
গল্প
ট্রিক অর ট্রিটসেলিনা ইসলাম N/Aআঁধার, অক্টোবর ২০১৭সারাদিন ঘরের কাজ করে। পরিবারের সবার সেবা যত্ন শেষ করে। রাতে যখন মিথিলা পরী আর নুরীকে ঘুম পড়াতে যায়? মেয়ে দুটো মায়ের গলা জড়িয়ে ধরে আবদার করে বলে " মা একটা গল্প বল না প্লিজ" মিথিলা'র একেবারে গল্প বলতে ইচ্ছে হয় না। রাজ্যের ক্লান্তি এসে শরীরে ভর করে।
-
গল্প
বড় বাবাজ্যোতি হাসানআঁধার, অক্টোবর ২০১৭মধ্যবয়স্ক লোকটির জ্ঞান ফিরলো প্রচণ্ড পানির পিপাসা নিয়ে, জ্ঞান ফিরে সে দেখে তার হাত-পা বাঁধা অবস্থায় সে একটা খটখটে চৌকিতে শুয়ে আছে,
-
গল্প
অপেক্ষাশৈলেন রায়আঁধার, অক্টোবর ২০১৭আমি শর্মী,শর্মীলা সেন। আমি দাঁড়িয়ে আছি রাস্তায়। এক জনের জন্য অপেক্ষা করছি। সে দেরি করছে। সেই ফাঁকে আপনাকে একটা গল্প বলব। আমার নিজের গল্প।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
