আজ ভীষণ গরম পড়েছে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছে মারাই যাব। চুপচাপ শুয়ে আছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো চার ঘণ্টা বাঁকি। রান্না ঘর থেকে মা চিৎকার দিয়ে নাম ধরে ডেকেই যাচ্ছে। অথচ বাবা বেঁচে থাকতে এক রুম থেকে মা ডাক দিলে,আরেক রুমে বসে শোনা যেত না।
বাংলা ঋণ গল্প কি? বাংলা ঋণ গল্প সম্পর্কে জানার আগে জানতে হবে, ঋণ কি? ঋণ কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: কর্জ, ধার, দেনা। কিন্তু 'ঋণ' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? মানুষের জীবনে চাহিদার শেষ নেই। আয় থেকে ব্যক্তি জীবনের নানান প্রয়োজন মেটাতে অনেককেই হিমশিম খেতে হয়। তখনই দ্বারস্থ হতে হয় ঋণ সুবিধার জন্য। ভুল হিসাবে অনেক সময় সেই ঋণ গলার কাটা হয়ে দাঁড়ায়। এতো গেল আর্থিক ঋণ। প্রত্যেকেরই জীবনে একটা নিজস্ব হিসাবের খাতা থাকে। যেখানে রয়েছে নানান দায়-দেনা, সম্পদ আর ঋণ। এই ঋণ কখনো আনন্দের, কখনও বেদনার। যাপিত জীবনের ঋণ নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা ঋণ গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
বুকভরা নিঃশ্বাসসেলিনা ইসলাম N/Aঋণ, জুলাই ২০১৭ -
গল্প
আমরণ ঋণীখালিদ খানঋণ, জুলাই ২০১৭তুমিকি আমাকে তোমার ঋণ শোধ করার সুযোগ দেবে?
শুভ ঠিক সেই আগের মতোই দাঁড়িয়ে থাকে। কি ঋণ? কিসের ঋণ? শুভ ভেবে পায়না। সেঁজুতি কোন ঋণের কথা বলছে?
- তুমি যদি আমাকে তোমার ঋণ থেকে মুক্ত হওয়ার সুযোগটা দিতে! -
গল্প
স্বল্পদৈর্ঘ্যফেরদৌস আলমঋণ, জুলাই ২০১৭চুল দাঁড়ি পাকলেই যে বয়স হয়ে যায়, তা আজকালকার যুগে হর-হামেশায় মিথ্যে হয়ে যাচ্ছে। বিশেষ করে বছর চারেক বয়সের বালকের মাথায়ও যখন চুল পেকে যায়, আর নিজে বাহাত্তর বছরেএসে কোটরস্থ চোখের ক্ষীণ দৃষ্টি দিয়ে তা দেখতে হয় -
-
গল্প
ভালোবাসার ঋণইমরানুল হক বেলালঋণ, জুলাই ২০১৭তাই করুণা ও আমার হৃদয়কে ফুলে ফুলে ভালোবাসার ফুলের গন্ধরেণু উজাড় করে ভরিয়ে দিতে চায়। আমার একাকীত্বের নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা ভুলিয়ে দিতে চায়। তানিয়ার প্রতি আমার হৃদয়ে গভীর ভালোবাসার জন্ম নিয়েছিল এই জন্য যখন আমি ওর পাশে বসে রোমাঞ্চকর গল্প করতাম আর তানিয়া সে সব গল্প মন দিয়ে শুনতো;
-
গল্প
ভাগ্যবাননাজমুল হুসাইনঋণ, জুলাই ২০১৭কত্ত কইরে কলাম ব্যবসাডা ধরো,কিডা শোনে কার কথা,চাইল,নাই চুলো নাই,নিধিরাম সরদার।সুইদে কামাই ওনার হজম হবি না।সৎ! লাত্থি মারি সতের কপালে আমি।মাইয়েডা আমার ভাত ভাত কইরে শুয়ে পড়েছে,ঘুম থেইকে উইঠলে কি কবানে!
-
গল্প
ক্ষমা সুন্দর।সালমা সেঁতারাঋণ, জুলাই ২০১৭পাঁচ বোনের মধ্যে সবচেয়ে বড় বোন জেবার পঞ্চাশতম বিয়ে বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফিরে সর্ব কনিষ্ঠ বোন দিবা ভীষণ ক্লান্ত হয়ে পড়লো।
আসলে বিমল আনন্দেরও বোধ হয় একটা ক্লান্তি আছে, যা সত্যিই খুব সুখকর! সেটুকু পুরোটা উপভোগ করতেই হয়তোবা, -
গল্প
ঋণের চাপে শমসেরBokulঋণ, জুলাই ২০১৭বাজান তুমি দেশে যহন আইবা মেলা টেকা নিয়া আইবা। তুমি ,আমি আর তোমার বাপেরে নিয়া সুখে সংসার চালামু । আমি আর তোমার বাপে মিল্লা তোমার জন্য লাল টুকটুকে এক্কান বউ আনমু। ফোনে কথা বলছে শখিনা বানু ছেলের সাথে। বাবা শমসের। ও ঘর থেকে গলা হাকিয়ে বলছে।
-
গল্প
কৃতজ্ঞতাপাশবিনায়ক চক্রবর্তীঋণ, জুলাই ২০১৭মোড়ের মাথায় রামুর চা-দোকানের একপাশে যে আবছা সাদাটে ধুলোমাখা চতুস্পদটিকে মাঝেসাঝে কুন্ডলী পাকিয়ে শুয়ে থাকতে দেখা যায়; পরিচিত মহলে তারই নাম ভুলু। ডাকনাম। হয়তো পোশাকিও। ভুলু জন্মসূত্রে নেড়ি।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
