সেই সব দিনগুলি

কৈশোর (মার্চ ২০১৪)

মাহমুদ পারভেজ
  • ১১৭
আমার পুরনো কৈশোরের স্মৃতি
পাঠ করেই কাটছে সারাটা দিন;
সেই পৌষের শেষের দিনগুলোতে
হাড়কাপানো তীব্র শীত;
সকাল হলেই উঠোনেতে
রোদের তলে বসে যাওয়া;
পান্তা ভাতে খেজুর গুড় আর
দুধ মিশিয়ে খাওয়া তৃপ্তি ভরে;
বিকেল হলেই সরষে ক্ষেতের
আঁল ধরে ছুটোছুটি;
সন্ধ্যা পেরিয়ে রাত হলে
মায়ের কোলে গুটিশুটি মেরে ঘুম;
হঠাৎ আমার আবদারিতে
রসের পিঠা, রসের ক্ষীর
অভাব হত না কোনটারই;
মন চাইলেই এখান সেখান
আসতাম ঘুরে কত;
সেসব এখন শুধুই স্মৃতি,
কেবলই যন্ত্রনা বাড়ায় বুকে...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক ভালো হয়েছে...তবে আরো ভালো হতে পারত...অনেক শুভকামনা....
ধন্যবাদ মিলন ভাই
ক্যায়স ভালো লিখেছেন...
ধন্যবাদ বাধন ভাই
biplobi biplob ভালই লিখেছেন, শুভ কামনা
ধন্যবাদ দোয়া করবেন বিপ্লব ভাই..
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) শৈশবের গন্ধ মাখা কবিতায় কৈশোর ঠিক আলো ফেলতে পারেনি । যে সুখ স্মৃতির কথা বলা হল সেটা শৈশব স্মৃতি মতই লাগলো । খেলা, ঘুম আর খাওয়া ছাড়াও কৈশোরের আরও কিন্তু দিক তুলে আনা দরকার ছিল।
আমি আমার জীবন থেকে লিখতে চেষ্টা করেছি মাত্র। দোয়া করবেন ভবিষ্যতের জন্য...@রোদের ছায়া
জাতিস্মর ভালো লিখেছেন। কিছুক্ষণের জন্য শৈশবে চলে গিয়েছিলাম। ধন্যবাদ আর শুভ কামনা।
আপনাকেও ধন্যবাদ এবং শুভ কামনা..@ওয়লি উল আলিম
ওসমান সজীব চমৎকার কবিতা
ধন্যবাদ ওসমান ভাই,দোয়া করবেন..
সকাল রয় ভালো লাগলো
ধন্যবাদ সকাল ভাই,দোয়া করবেন
ওয়াহিদ মামুন লাভলু বিকেল হলেই সরষে ক্ষেতের আঁল ধরে ছুটোছুটি; সন্ধ্যা পেরিয়ে রাত হলে মায়ের কোলে গুটিশুটি মেরে ঘুম; কৈশোর ফুটে উঠেছে সুন্দরভাবে। শ্রদ্ধা জানবেন।
ধন্যবাদ ওয়াহিদ ভাই,দোয়া করবেন
সাখাওয়াৎ আলম চৌধুরী দারুণ ঝরঝের কবিতা।
ধন্যবাদ সাখাওয়াৎ ভাই দোয়া করবেন..

০৭ জানুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬