আমার জানালায় । চাঁদ দেখি সূর্য দেখি বৃষ্টি দেখি জোস্না দেখি । সাদা মেঘ এক রাশ- সেও দেখি যায় উড়ে, খুঁজি আমি পাইনা আমার ছেলেবেলা । আমি বন্দি কংক্রিটে অচেনা এ শহর , আমার চোখে এখনো লেগে সেই সে রঙিন দিন । ভাবতে চাই না ব্যস্ত তরা, ওহে বন্ধুবর । আমার মনে এখনো খেলে দুরন্ত কৈশোর । কত শত সৃতি আর কত রঙিন দিন , চোখের জলে হাতড়ে খুঁজি ভালবাসা অমলিন । একদণ্ড সুখ পাই এই শূন্য শহরে , যখন আমি ডুবে যাই আমার-সৃতির শহরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।