বাগান জুড়ে ফুল ফুটেছে শিউলি তলে কে ? কার অপেক্ষায় সে নাকি খুব স্বপ্ন বুনেছে ; ডাক দিয়ে বল পাগল পারা তপ্ত মাঠে হয় কি চারা আর কতদিন ঘুরবি রে তুই ছন্নচাড়া ছন্নচাড়া ।
যার প্রেম তুই পাগল হলি সে কি তোকে ভালোবাসে ? পথ ভুলেও কখোনও কি সে কি তোমার আসবে কাছে ? সে কি তোমার অপেক্ষা তে প্রহর কাটে? তা নাহলে কেনইবা তুই থাকবি বসে পুকুর ঘাটে না কি শুধু একাই তুমি বলে যাবি ভালোবাসি ভালোবাসি ।
বাবুই পাখির মতোই করে শৈল্পিকতায় মনের মাঝে তাঁহার জন্য ঘর বেঁধে যাই একাই আমি সকাল সাঁঝে সে যদি মোর এসেই পড়ে ; থাকবে কোথায় এই ভেবে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।