অপরূপ বাংলা

বাংলার রূপ (এপ্রিল ২০১৪)

আল- আমিন সরকার
  • ১২
  • ৮৩
হারিয়ে যায় মন
তোমার অপরূপ রূপে


তোমায় দেখেছি অবারিত সবুজের মাঠে
মায়ের মত সবুজ শাড়ি পড়ে

ঢেউ খেলে যায় ফসলের শীষে
বাতাসে বাতাসে

তোমায় দেখেছি শিউলি ফোটা
শরৎ কালে , জোসনার সাথে ফুলেরা
কথা বলে চুপিসারে

বাংলা তুমি প্রিয়া হয়ে
মিশে থাক আমার সাথে

তোমায় দেখেছি পাহাড় চুড়ে
সেখানে সাদা মেঘেরা একাকার হয় সবুজের সাথে

তোমায় দেখেছি সুন্দর বনের সুন্দরী গাছে
আর রয়েল বেঙ্গল টাইগারের ডোরা - কাটা দাগে


তুমি অপরূপ বাংলা মিশে থাক
আমার সাথে , অনন্ত কাল ধরে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # অনেক সুন্দর একটি কবিতা ।।
মোঃ আব্দুর রউফ সুন্দর হয়েছে।
আপেল মাহমুদ অনেক ভালবাসা প্রকাশ পেয়েছে। ধন্যবাদ কবিকে।
মোঃ মহিউদ্দীন সান্‌তু অপরূপ বাংলা, চমৎকার লিখেছেন, বেশ ভালো লাগলো...
ওসমান সজীব দারুণ লেগেছে কবিতাটি
দীপঙ্কর বেরা হারিয়ে যায় মন তোমার অপরূপ রূপে khub sundar shuru bhalo laglo
মিলন বনিক সুন্দর কবিতায় ভালো লাগা...
ক্যায়স তুমি অপরূপ বাংলা মিশে থাক আমার সাথে , অনন্ত কাল ধরে। বেশ ভালো লাগলো কবিতাটি। ভালো থাকবেন।
কবিরুল ইসলাম কঙ্ক তুমি অপরূপ বাংলা মিশে থাক আমার সাথে , অনন্ত কাল ধরে ... .... ভালো লাগলো কবিতাটি, শুভেচ্ছা।
ওয়াহিদ মামুন লাভলু তোমায় দেখেছি সুন্দর বনের সুন্দরী গাছে আর রয়েল বেঙ্গল টাইগারের ডোরা - কাটা দাগে। ভালো লাগলো। শ্রদ্ধা জানবেন।

০৯ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬