তোমার ভালবাসায়

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

মোঃ আরিফুর রহমান
  • ১১
তোমার ভালবাসায় হয়েছি কবি, লিখেছি শত কবিতা,
তোমার ভালবাসায় পেয়েছি সুখ, ভুলে গেছি দুঃখ-ব্যথা।
তোমার ভালবাসায় ভালবাসি গোলাপ, একটু প্রেমের স্পর্শে,
তোমার ভালবাসায় আমার রাতে, শত জোছনা ঝরছে।
তোমার ভালবাসায় ভরে গেছে ফুলে, আমার বাগানখানি,
তোমার ভালবাসায় সুবাসে হাসছে, ভালবাসার ফুলদানি।
তোমার ভালবাসায় এসেছে বসন্ত, গাইছে গান কোকিল,
তোমার ভালবাসায় পানি পেয়েছে চাতক, হয়না সে ব্যকুল।
তোমার ভালবাসায় করছি কাজ, সুখের জীবন গড়তে,
তোমার ভালবাসায় করি গর্ব, পারব হাসিমুখে মরতে।
তোমার ভালবাসায় এত অহংকার, কাউকে বুঝাতে পারব না,
তোমার ভালবাসায় খুব অসহায়, তোমাকে ছাড়া বাঁচব না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ ভালো লাগলো খুব. শুভকামনা.
thanks...এই মেলায় আমার একটি বই এসেছে, যার নাম ওষুধের যথাযথ ব্যবহারঃ এ বইটিতে ওষুধের বিভিন্ন দিকগুলো আলোচনা করা হয়েছে, যা জানা থাকলে আপনি নিরাপদ ভাবে ওষুধ ব্যবহার করতে পারবেন, (টুম্পা প্রকাশনী,৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ), (অমর একুশে বই মেলা ২০১৪, স্টল-৩০৮, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা)
তানি হক তোমার ভালবাসায় করছি কাজ, সুখের জীবন গড়তে, তোমার ভালবাসায় করি গর্ব, পারব হাসিমুখে মরতে। ... ভালোবাসা এমনি হয় :) অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কবিতার জন্য
আহমাদ ইউসুফ চমৎকার কবিতা। ভালো লাগল। চালিয়ে যান।
আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার সাথী...
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) ''তোমার ভালবাসায় এত অহংকার, কাউকে বুঝাতে পারব না, তোমার ভালবাসায় খুব অসহায়, তোমাকে ছাড়া বাঁচব না। '' চমৎকার অনুভূতি । অহংকার ও অসহায়ত্ব দুটির পাশাপাশি বাস ভালবাসায় । অনেক শুভকামনা জানাই। অনেক দিন আপনাকে পাঠক হিসাবে দেখিনা ।
এই মেলায় আমার একটি বই এসেছে, যার নাম ওষুধের যথাযথ ব্যবহারঃ এ বইটিতে ওষুধের বিভিন্ন দিকগুলো আলোচনা করা হয়েছে, যা জানা থাকলে আপনি নিরাপদ ভাবে ওষুধ ব্যবহার করতে পারবেন, (টুম্পা প্রকাশনী,৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ), (অমর একুশে বই মেলা ২০১৪, স্টল-৩০৮, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা)। এটা নিয়ে আছি, পাঠক না হলে লেখক হওয়া যায়না... আমি পাঠক, লেখক নই... thanks for such complement
জসীম উদ্দীন মুহম্মদ দারুণ একটি ভালোবাসার কবিতা ! খুব ভাল লেগেছে কবি । শুভেচ্ছা নিবেন ।
এম এ রউফ ভালবাসলে বোধয় এমনি হয় না পরলে বুজতাম না।
ক্যায়স ভালো লিখেছেন..
ওয়াহিদ মামুন লাভলু ভালবাসার কথায় ভরপুর খুব সুন্দর কবিতা। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৪
F.I. JEWEL N/A # সুন্দর । অনেক চম?কার একটি কবিতা ।।

২৬ জুন - ২০১৩ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬