স্বাধীনতা তুমি

গর্ব (অক্টোবর ২০১১)

Azhar Uddin Ahmed
  • ৩১
  • 0
  • ১৫৯
"স্বাধীনতা" তুমি কত ছোট এক কথা
কত সহজভাবে হয়ে গেল যে বলা,
ভাবতে গেলে বাড়ে বুকের জ্বালা ;
মনে পড়ে আজ ত্যাগী, নি:স্বার্থ , সাহসী
দেশপ্রেমিকের মরণ যুদ্ধের কথা ।

অসীম ঋণের কথা ফুরোবেনা বলা
তো’দের নাম কভু যাবে না মুছে ফেলা
তো’রা অমর, মানুষের প্রাণ প্রেয়সী ।

তাজা রক্তে কেনা অপূর্ব বাংলাদেশ
হানাদার আর অমানুষের পতনে,
কাজ করব মোরা ভুলে হিংসা-দ্বেষ
গড়ব এদেশকে পরম সযতনে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Azaha Sultan ভাল লাগল...দেশাত্মবোধ.....
সেলিনা ইসলাম N/A ভাল লাগল আপনার লেখা কবিতা শুভকামনা
Md. Akhteruzzaman N/A স্বাধীনতা নিয়ে লেখা কবিতা-ভালো লাগলো|
মামুন ম. আজিজ সুন্দর কিছূ স্বাধীনতা বিশ্লেষণ
খোরশেদুল আলম স্বাধীনতা, সাহসী দেশপ্রেমিকদের নিয়ে কবিতা, ভালো।
সূর্য N/A বিষয় আর আবেগ ভাল লেগেছে। তবে বাক্য গঠনে শব্দের ভুমিকা নিয়ে আর একটু যত্ন চাই। ভাল থাকবেন ভাল লিখবেন সবসময়।
মাহমুদুল হাসান ফেরদৌস শেষের চারটি লাইন অসাধারন হয়েছে।
তৌহিদ উল্লাহ শাকিল N/A দেশ মাটি আর মা এই তিনটি সত্য এবং গর্বের বিষয়. আপনার লেখায় সাধীনতার কথা দারুনভাবে ফুটে উঠেচেহে .
পন্ডিত মাহী ভালো লিখেছেন... নিয়মিত লিখুন...

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬