ক্লাস ফাঁকি দিয়ে লেডিস পার্ক বা সেই আম গাছে পা দুলিয়ে ঝুলে থাকার কথা ভাবিনা এখন, যখন তখন পথে নামিনা পথের ডাকে। সুন্দর আলির ঝাল চটপটি আর টং দোকানের মিষ্টি চা অথবা রাস্তার পাশে দাঁড়িয়ে সরষে-পিঠা- এখন আর ঠিক পেটে সয়না।
এখন, সন্ধ্যা হলেই বাড়ি না ফেরার ইচ্ছেরাও দাপিয়ে ফেরেনা মনের আঙ্গিনায়। সকালের রোদে তোমার ছায়ার প্রতিক্ষায় একটি রাতও ভোর হয় না আমার। তবু-
আজ বিকেলের ঝুম বৃষ্টিতে ভিজিয়ে ফেললাম বই খাতা সেই আগের ঘোরে, তুমি-আমি ও বৃষ্টি বিলাস। শুনলাম গভীরে জল ভাঙ্গার শব্দ- আর তখনি মনে হলো, একটা ছাতা কিনতে হবে, এই বর্ষায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রনীল
আমার এক ফুফু আছেন, আলসারের রোগী। দেখা হলেই হাত ধরে জোর করে পাশে বসান, রোগ বৃত্তান্ত শোনান। কি কি খেলে পেট খারাপ হয়, কি কি খেলে পেট জ্বালা করে সব শুনতে হয়- ইচ্ছে না থাকলেও! কবিতাতেও যে এমনটা হতে পারে- কখনো ভাবিনি :D ... টুকটাক কথা বার্তা চলতে চলতে হঠাৎ করে যেভাবে ছাতা কেনার কথা মনে হল- সেটা এক কথায় অপূর্ব। বৃষ্টির দিনগুলোতে তো ঠিক এমনটাই হয়...
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।