অমর একুশে

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

মো: আশরাফুল ইসলাম
  • ১৮
  • 0
  • ৭২
মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
স্বাধীন ভাল লাগল কবিতা.............
Lutful Bari Panna ছোট্ট পরিসরে গোটা ইতিহাস...
জালাল উদ্দিন মুহম্মদ ভাল লাগলো কবিতা। শুভেচ্ছা নিন।
তানি হক রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা, একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা...ভালো লাগলো ...
মিজানুর রহমান রানা স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা, যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা. প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে, আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.-----------বেশ সুন্দর লিখেছেন। একদম কাব্যিক। ছন্দ, অন্ত্যমিল নান্দনিক। কবিকে অভিনন্দন। ----------
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর. রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা, একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা...// valo laglo Ashraful tomar kobita. dhonnobad tomake.......
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা বেশ ভাল লাগলো।
M.A.HALIM খুব চমৎকার ছন্দবদ্ধ কবিতা, ভালো লাগলো। শুভ কামনা বন্ধুর জন্য।

০২ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬