আমি দেখেছি অনেক ছেলে-মেয়েকে শনিবার রাত ১২ টার সময় রাসত্দার উপর খেলছে ৭ রঙে এঁকেছে বিভিন্ন ডিজাইনে স্বাগত জানিয়েছে হ্যাপি নিউ ইয়ার ।। আমি দেখেছি অনেক ছেলে-মেয়েকে আনন্দে আত্নহারা হতে সেদিন তারা দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দের হাতিয়ার তুলে নিয়েছে হাতে তারা বরণ করেছে বিভিন্ন ফুল দিয়ে স্বাগত জানিয়েছে হ্যাপি নিউ ইয়ার ।। আমি দেখেছি অনেক ছেলে-মেয়েকে রাতে ফোনে কথা বলতে জানিয়েছে তারা প্রিয়জনকে হ্যাপি নিউ ইয়ার ।। আমি দেখেছি রাত যখন তার অন্ধকার জীবন কেটে ওঠে আলোর ঝংকার বয়ে নিয়ে আসে বাংলার ছেলে-মেয়ে রা সবাইকে জানিয়ে দেয় নতুন বছর এলো, এলো ২০১২ স্বাগত জানাও তাকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজ্ঞা মৌসুমী
লেখা জমা দেয়ার শেষ তারিখ ছিলতো ২৫শে ডিসেম্বর। তবে কি দিব্যদৃষ্টিতে দেখার কথা বলা হলো। শীত না পেলেও কবিতা আমার ভালো লেগেছে। তবে ধরতে পারছিলাম না ইংরেজী নববর্ষ পালনকে কটাক্ষ করে এ কবিতা কিনা...'বাংলার ছেলেমেয়েরা' বললেন তো তাই। সে যাই হউক নতুন বছরের শুভেচ্ছা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।