কত লেখায় লিখছে সবাই বায়ান্নকে ঘিরে আমি কী আর লিখব রে ভাই এত্তো লেখার ভীড়ে! মরেই তাঁরা পাপ করেছে মাতৃভাষার তরে, একুশ এলেই সবাই কেবল তাঁদের স্মরণ করে। একটি দিনের তরেই কেন ঠুঁনকো আয়োজন ; সারা বছর ভুলেই থাকো রাখো কি স্মরণ ? ভাষার কথা বলতে যাদের ইংরেজি হয় বুলি, তাদের মতে বাংলা বলে চাষী-মজুর-কুলি। মায়ের ভাষার মান বাঁচাতে মানলে যে মরণ তোমাদের এই মরণ নিয়ে আজ হচ্ছে প্রহসন। সালাম, বরকত, রফিক, জব্বার এবং শফিউর শুনতে কি পাও তোমরা এখন বাংলা গানের সুর ? কষ্ট লাগে এই বুকে তাই ব্যথায় কাঁদে প্রাণ আর কতকাল সইতে হবে ভাষার অপমান ! বাংলা ভাষায় বলতে কথা সবাই উদাসীন আপন ভুমে হয়নি সে ভাষা সম্মানে আসীন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ
বাংলা ভাষায় বলতে কথা সবাই উদাসীন /
আপন ভুমে হয়নি সে ভাষা সম্মানে আসীন। // ---------- সত্যি কথা বলেছেন ভাই আবেদীন। আপনাকে অভিনন্দন।
ম্যারিনা নাসরিন সীমা
বাস্তবতাকে চমৎকার ভাবে তিলে এনেছেন ! আসলেই ফেব্রুয়ারি আসলেই আমরা তাঁদের কে স্মরণ করি বরন করি বাঙালি হই বাকি সময় ভুলে যাই অনেক বাঙালি আজ বাংলার চেয়ে হিন্দি ইংলিশ বুঝে বেশি । ভালো লাগল আপনার কবিতা ।
প্রজাপতি মন
এবারের কবিতা বলতে গেলে অনেক ভালো লেগেছে। সত্যিই তো আজকাল বাংলা ভাষার মর্যাদা আমরা দিতে পারছি কই? গুটিকতক মানুষ হাতে গোনা ছাড়া। যদিও বা যারা বাংলা ভালোবাসেন তারা নিজেরাও সঠিক বাংলা বানান জানেন না। এটাও বাংলা ভাষার জন্য অবমাননাকর। কবি ও কবিতার জন্য শুভকামনা। অন্তত নিজে ভালো করে বাংলা ভাষার চর্চা করুন এবং অন্যকেও বাংলাভাষা চর্চা করতে উদবুদ্ধ করুন।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য, কিন্তু পুরনো শব্দগুলোকে তো ফেলে দিতে পারিনা , কারণ এগুলোই বাংলা ভাষার প্রাণ...............ভালো থাকবেন...পান্না ভাই..............|
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।