থাকছো অধরা

স্বপ্ন (জানুয়ারী ২০১৮)

এ এইচ ইকবাল আহমেদ
  • ১৮
কত কিছু করি রোজ সকাল সন্ধ্যায়
আয়নাকে ঘষি দেখতে তোমার মুখ
হোক তা বিষন্ন বা হোক জীবন্ত সুখ
তাতা থই থই নৃত্যরত দ্রুত পায়।
কতদিন ধরে রত রই প্রচেষ্টায়
পেতে রাখি খুলে বুজে থাকা অন্তর্লোক
উদয়াস্ত হই রক্তলোভী চিনেজোঁক
সাধ্যতীত শ্রম দিয়ে যাই পরাকাষ্ঠায়।
সোল্লাসে ছিটাবো পাপড়ি সমস্ত গায়
বিজয়ীর বেসে এলে ছড়ায়ে উত্তাপ
বা সুতীব্র বিষ ভরা সুতানালি সাপ
যেরূপে আসবে এসো এই ঠিকানায়।
তোমাকে পাবার জন্যএতো আয়োজন
থাকছো অধরা; শুধুবিলাও ক্রন্দন।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" ভাল লাগল।শুভ কামনা আর ভোট রইল।আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৮
ওয়াহিদ মামুন লাভলু যে মানুষটির মুখ দেখার আশায় সকাল সন্ধ্যায় আয়নাকে ঘষা হয়, পরাকাষ্ঠায় সাধ্যাতীত শ্রম দেওয়া হয়, যাকে পাবার জন্য অনেক আয়োজন করা হয় সে মানুষটি যদি থাকে অধরা, তাহলে সেটা অনেক আফসোসের ব্যাপার, অনেক দুঃখজনক ব্যাপার। অনেক মানসম্পন্ন কবিতা। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন কবি। কেমন আছেন আপনি? আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন প্লিজ। ভাল থাকবেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা গ্রহণ করবেন।
Farhana Shormin ভাল লেগেছে। ধন্যবাদ।
মামুনুর রশীদ ভূঁইয়া ভালো লাগল। আরো লিখবেন নুতন বছরে। শুভকামনা। আমার গল্পের পাতায় আমন্ত্রন।

২৪ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬