মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে ম্যানসনগুলোর শেষ সীমানায় এসে পৌঁছুই । একাকী চাঁদের পানে ঢিল ছুঁড়ি । আর অকথ্য শব্দদের উগরে দেই নীলিমায় । কিন্তু টহলদারীর প্রশ্নে বারবার থমকে দাঁড়াই । আসলেই আমি কে ? জিম বলে আমি পথিক । অস্তিত্বের সংকট উত্তরনে পথে হাঁটি । অমৃতার চোখে আমি ...।। সত্যিই কি তাই ? আর কোন বেপুথমতী ইচ্ছে আমার নেই ? অন্য কোন ব্যকুলতা ? যার কারনে পুষ্পকলিরা ফুটে উঠার প্রত্যাশায় সূর্যের পানে তাকিয়ে রয় । ঝরে পড়ার আশংকা সত্বেও ফুল ফোটে ! বিড়ম্বিত অলি বার বার ফিরে যায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।