যান্ত্রিক সময় নিয়মের বাহিরেও কিছু বেহিসেবী অনিয়ম মনের ভিতরে কষ্টের শুন্যতা,নাড়া পোড়ায়। অথচ বুক পকেটে সময়ের শ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে মনের ভেতরটা একবারও খুলে দেখা হয়নি।
সময়ের সংলাপ কেবলই দীর্ঘসূত্রিতা, এ-ই বুঝি শেষ হল নির্ঘুম রাত মনের ভাষা বুঝতে না পারার অক্ষমতা আড়াল করে, প্রকৃতিতে কুড়িয়ে পাওয়া কল্পনার বোধ শক্তি। অথচ একবারও বুঝতে চাওনি এ ভালোবাসা কতটা অমলিন।
এবং পুনশ্চ: অবলীলায় খুঁজে পাওয়া কাক তাড়ুয়ার পোষাকটা একবার খুলে দেখলে বুঝতে পারতে, সময় আর কল্পনার মাঝখানে আপেক্ষিক ঘ্রাণশক্তি বলে এখানে কিছুই নেই , কেবল-ই শুন্যতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহ আকরাম রিয়াদ
অবলীলায় খুঁজে পাওয়া কাক তাড়ুয়ার পোষাকটা
একবার খুলে দেখলে বুঝতে পারতে,
সময় আর কল্পনার মাঝখানে আপেক্ষিক ঘ্রাণশক্তি
বলে এখানে কিছুই নেই , কেবল-ই শুন্যতা..... অনেক ভাল লাগল ।
জালাল উদ্দিন মুহম্মদ
সময়ের সংলাপ
কেবলই দীর্ঘসূত্রিতা, এ-ই বুঝি শেষ হল নির্ঘুম রাত
মনের ভাষা বুঝতে না পারার অক্ষমতা আড়াল করে,
প্রকৃতিতে কুড়িয়ে পাওয়া কল্পনার বোধ শক্তি। ------------------ অসাধারণ !
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।