প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বসন্তে
কষ্ট (জুন ২০১১)
Lutful Bari Panna
৪৯
0
২২
এখন তুমি কেমন আছো
কোন আগুনে পোড়াচ্ছো হাত, নদী
কোন জলে হিম পা ডুবেছে
কিসের স্রোতে যাচ্ছো ভেসে?
জানতে পেতাম যদি
ঘোর কাটেনি, চোখ ফাটেনি
ধূপ জ্বালিনি সান্ধ্য তারের রাগে
মন হয়েছে উদাস উতল
চোখের পারে এক ফোঁটা জল
নিমগ্ন সংরাগে
ঘুম পেয়েছে, প্রেম পেয়েছে
যেমনটা পায় দুপুর বেলার খিদে
ইচ্ছেগুলো গুমরে মরে
স্বপ্ন ওড়াই- বৈরী ঝড়ে
নাটাই মেলে দিতে
আজকে যখন ভাঁজ খুলেছি
কষ্টগুলো উড়ুক হাওয়ায়- গানে
শ্রান্ত চরণ- উদ্বায়ী ঘাস
স্মৃতির প্রহর হোক না উদাস
ভুল ফাগুনের তানে
এখন তুমি কেমন আছো
ডোবাও কি পা আলতো ঘাসের বনে
উছলে ওঠো, আগের মত?
আঙুল খোঁজো, ইতস্তত?
নিবিড় অনুরণে
যোগ ও বিয়োগ, বিস্মৃতি রোগ
ধরেছে খুব; জল টলমল দিঘী
পদ্ম ফোটে- এই ফাগুনে
তপ্ত নিদাঘ চৈত্রাগুনে-
পুড়ছি ধিকি ধিকি
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৪৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
Lutful Bari Panna
ধন্যবাদ..
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জুন, ২০১১
junaidal
ভাল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জুন, ২০১১
Lutful Bari Panna
ধন্যবাদ আখতারুজ্জামান ভাই....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জুন, ২০১১
Md. Akhteruzzaman N/A
অনেক ভালো লাগলো| আরও ভালো ভালো লেখা পাওয়ার প্রত্যাশায়....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জুন, ২০১১
Lutful Bari Panna
আপনি ২ বার পড়েছেন ফয়সাল!! আমি ধন্য...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জুন, ২০১১
Lutful Bari Panna
সোশাসি- ভাললাগা খুব আপেক্ষিক ব্যাপার রে ভাই.. জেনারেল থিওরী অব রিেলটিভিটির মত বহুমাত্রিকও বটে...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জুন, ২০১১
Lutful Bari Panna
শামীম- ধন্যবাদ আপনাকেও...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জুন, ২০১১
Lutful Bari Panna
কবি শহিদুল- অনেক ধন্যবাদ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জুন, ২০১১
আবু ফয়সাল আহমেদ
একটা ভালো কবিতা পড়লাম! ভালো লাগলো অনেক, তাই ২ বার পড়লাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১১
সোশাসি
আগের টার চেয়ে ভালো লাগলো .....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুন, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৪৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৩ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ৫৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী