শীত

শীত (জানুয়ারী ২০২০)

শাহনাজ বেগম
  • ১৮৬
এসেছে শীত ধরার বুকে প্রকৃতি হয়েছে মলিন
ঝরছে বহুপাতা সারা নিশিদিন ।
সকাল বিকাল থাকে কুয়াশার আচ্ছাদন
পৃথিবীটা যেন নেই আর আগের মতন।
কাঁপছে আবালবৃদ্ধবনিতা পশুপাখিও যত আছে
লোকে বলে- বনের বাঘও কাঁদে এই মাঘে ।
শিয়াল কুকুরও বুঝি চিৎকার করে তাই
তবে বিষয়টা আমার ঠিক জানা নাই ।
ব্যাং , সাপ, বিচ্ছু- গেছে শীত নিদ্রায়
ওরাও বুঝি শীতের চেয়ে ভালোবাসে গরমটায়।
কিন্তু ভাই ! উপায় তো নাই –এ আল্লাহর দান
এরও মাঝে রয়েছে রহস্য মহিয়ান ।
সুযোগ এসেছে একটা মস্ত
গরীবের হাতে তুলে দিতে শীত বস্ত্র ।
আছে যত পৌষের আয়োজন
সবার তরেই তো প্রয়োজন !
নাই বা দিলাম ধন সম্পদ , দিই একটু শীতের পিঠা পুলি
খাক সে পেট ভরে হাসুক তো প্রাণ খুলি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" লিখতে লিখতেই লেখা সুন্দর হয়।শুভ কামনা। ভোট রইল ।আসবেন আমার কবিতায়।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০২০
আব্দুর কাদির এককথায় অসাধারণ। ভোট রইল প্রিয়।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০২০
আব্দুর কাদির এককথায় অসাধারণ। ভোট রইল প্রিয়।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০২০
সাইদ খোকন নাজিরী চরম বাস্তবতার চিত্র ফুটে ওঠেছে শীতের কবিতায় প্রিয় কবি।শুভকামনা রইল।
Ms Ahmad সুন্দর হয়েছে। চালিয়ে যান। শুভ কামনা।
ফয়জুল মহী শী্তের রুপের চমৎকার অুনুভূ্তি
মোঃ মোখলেছুর রহমান গল্পকবিতায় স্বাগতম। কবিতায় আরও শব্দ রং বাড়াবেন আশা করি। চর্চা চলুক এই প্রত্যাশা করি,সাথে শুভ কামনা রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার এই কবিতাটি শীতের প্রকৃতি নিয়ে লেখা।

১২ ডিসেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী