তুমি আমাকে নীল আকাশ দেখাতে, আমি বুঝতাম না কেন দেখাতে, তুমি আমাকে সন্ধ্যায় শুকতারা দেখাতে, আমি বুঝতাম না কেন দেখাতে, তুমি আমাকে কবরস্থানের মাঝে হাটতে পাঠাতে, আমি বুঝতাম না কেন পাঠাতে, তুমি আমাকে জানাযার নামাযে পাঠাতে, আমি বুঝতাম না কেন পাঠাতে,
আজ তোমার জানাযার নামায পড়ে, আকাশের সন্ধ্যাতারার দিকে তাকিয়ে, কবরস্থানের মাঝে হাটতে হাটতে, আমি বুঝেছি, তুমি কেন পাঠাতে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
কবিতাটা পড়ার সময় মনে হলো, লেখক কবিতায় বেশ পারদর্শী। সুন্দর, মানসম্পন্ন লেখা। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"="
খুব সুন্দর একটা ভাবনা ছড়িয়ে দিলেন।প্রথম কবিতায় বাজিমাত।অসাধারণ।শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আমার কবিতার পাতায় আমন্ত্রণ জানিয়ে গেলাম।আসবেন আমার পাতায়।
সাদিক ইসলাম
খুব ভালো উপলদ্ধি। হ্যা আমি আমার বাবাকে মাঝেমাঝে দোষ দেই কেন এটা শেখাওনি ওটা শেখাওনি। আপনি বোধহয় বাবার কথাই বলেছেন। শান্তিতে থাকুন তিনি যেখানেই থাকুন। ভালো লাগলো কবিতা ভোট রইলো কবিতায় আমন্ত্রণ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।