কল্পরাজ্যের স্বপ্নডানায়- ভর করে সে রোজই আসে, কোন কথা বলেনা সে- খল্খলিয়ে শুধু হাসে। কেমন আছ? মনটা ভাল? নেই কোন জব্, তার ও কথায়, দূরে থেকে কেবলই সে- হাতছানি দে শুধু আমায়। তার দু’চোখে অসীম মায়া- না পারি তা ভুলতে কভু, নাইবা এলে কাছে আমার- ভালবাসি তাকেই তবু।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
কল্পনায়, স্বপ্নে রোজ এসে যে শুধু হাসে সে যেন মনটা কেড়ে নেয়। যার চোখে অসীম মায়া তাকে সত্যিই ভোলা যায় না। সে যদি দূরে থেকে হাতছানি দিয়ে অধরাও থেকে যায় তবু তাকে ভালবেসেই যেতে হয়। অনেক মানসম্পন্ন একটি কবিতা। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন প্লিজ। ভাল থাকবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।