অনাশ্রিত

প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)

আসলাম হোসেন সজল
  • ১৪৮
সেই যে কবে শুভ্র পায়রার মতো ছিল জীবন
কালিমাবিহীন স্বচ্ছ আকাশ ছিল আমার
তখনই প্রথম অনুভব করেছিলাম তার আগমন
আশ্রয়হীন হয়ে সে ফিরে গিয়েছিল আবার।

সুখাধার গোলাপী হাওয়ায় ভাসতে ভাসতে
বন্দি হয়ে পরেছিলাম আবেগের এক ইন্দ্রজালে
মায়ার গারদ থেকে মুক্ত বিহঙ্গের দলে আসতে আসতে
টের পেয়েছিলাম তার উপস্থিতি হৃদপিন্ডের অন্তরালে।

বুকের গহীনে তুলতুলে পুষ্পশয্যায় পোষা পাখি
দিগন্তের ওপারে উড়ে যাওয়াকে যদি কষ্ট বলা হয়
তবে স্বপ্ন ভেঙ্গে সে কখনোবা অশ্রুসিক্ত করেছে আঁখি
তথাপি ভাঙ্গতে পারেনি ঝিনুকের খোলসে আবৃত কোমল হৃদয়।

কিছু কষ্টকে গিলে খেয়েছি সেবেলার ডাল-ভাতের সাথে
কিছু কষ্টকে বিদায় বলেছি বুক-পাজরের বারান্দা থেকে
শিখেছি তার কাছ থেকে সুখগুলোকে ধরতে নিজের হাতে
কচুপাতার-পানির মতো ঝেড়ে ফেলে বসতে দেইনি হৃদয়ে ঝেঁকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতায় উপমা গুলো খুব ভালো লেগেছে ভাই... শুভেচ্ছা সহ শুভকামনা রইল
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৭
অশেষ ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভ কামনা রইলো
ভালো লাগেনি ৩০ ডিসেম্বর, ২০১৭
ওয়াহিদ মামুন লাভলু যাকে ভালবেসে পোষা যায় সে যদি দিগন্তের ওপারে উড়ে যায় তবে তা অবশ্যই খুবই কষ্টের। দারুন লিখেছেন। শ্রদ্ধা জানবেন। ভাল থাকবেন।
ভালো লাগেনি ২৬ ডিসেম্বর, ২০১৭
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন। :-)
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৭
Farhana Shormin বেশ ভাল কবিতা। ধন্যবাদ
ভালো লাগেনি ২৫ ডিসেম্বর, ২০১৭
আপনাকেও ধন্যবাদ :-)
ভালো লাগেনি ২৫ ডিসেম্বর, ২০১৭
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" চমৎকার লিখেছেন বন্ধু।শুভ কামনা আর ভোট রইল।আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১৭
ধন্যবাদ আপনাকে
ভালো লাগেনি ২৫ ডিসেম্বর, ২০১৭
মামুনুর রশীদ ভূঁইয়া কিছু কষ্টকে গিলে খেয়েছি সেবেলার ডাল-ভাতের সাথে.. ভালো উপমা...
ভালো লাগেনি ২২ ডিসেম্বর, ২০১৭
ধন্যবাদ। এভাবেই তো হজম করতে হয় কষ্টগুলোকে।
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১৭
সাইয়িদ রফিকুল হক ভালো লিখেছেন। শুভকামনা রইলো।
অশেষ ধন্যবাদ। :-)

০৮ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬