রমণীর দোষ

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

এইচ এম মহিউদ্দীন চৌধুরী
  • ১৭৯
স্রষ্টা যত সৃষ্টি দিয়ে সাজালো ধরণী,
তার মাঝে অপরূপ হলো যে রমণী।
পূত মনে দাও যদি তোমার সুদৃষ্টি,
দেখবে ওরা কেমন যে অপূর্ব সৃষ্টি।
আদি হতে যে রমণী প্রেরণা যোগাচ্ছে,
সে প্রেরণায় পুরুষ তো এগিয়ে যাচ্ছে।
পুরুষের সর্ব কর্মে আছে পাশাপাশি,
তাদের কারণে তাই শান্তি রাশিরাশি,

অজ্ঞরা বলে-ওরা অশান্তির কারণ,
এমন কথা বলো না করছি বারণ।
বলি-আছো যত সব পুরুষ মানুষ,
শুধু শুধু খুঁজিও না, রমণীর দোষ।
মর্তে যদিও তোমরা পুরুষ মানুষ,
রমণী তেমনি রক্তে মাংসে মানুষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবদুল্লাহ আল মামুন কবিতা পড়ে অনেক আনন্দ পেলাম। ভোট এবং শুভকামনা রহিল।
মোঃ নুরেআলম সিদ্দিকী সুন্দর হয়েছে। এভাবে চলতে থাকুক কাব্যচর্চা....
মোঃ গালিব মেহেদী খাঁন অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ওয়াহিদ মামুন লাভলু পৃথিবীতে যত সৌন্দর্যরাজি আছে, তার মাঝে রমণী সত্যিই অপরূপ। রমণীর প্রেরণাতেই পুরুষরা অনেক অসাধ্য কর্ম সাধন করে। গোলাপেরও কাঁটা থাকে, তেমনি রমণীরও দোষ হয়তো আছে, কিন্তু তা খুঁজে না বেড়িয়ে, তার মাঝে যে শান্তির উৎস রয়েছে সেটাই শুধু দেখা উচিৎ বোধহয়। অনেক অনেক ভাল লাগল কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" হুম দোষ ধরা এখন আমাদের অভ্যাস হয়ে গেছে।দারুন একটা ম্যাসেজ দিলেন।সুন্দর কবিতা।শুভ কামনা, পছন্দ আর ভোট রইল।আসবেন আমার কবিতার পাতায়।
ম নি র মো হা ম্ম দ সুন্দর লেখার জন্য অনেক শুভকামনা, ভোট আর আমন্ত্রণ রেখে গেলাম।
মামুনুর রশীদ ভূঁইয়া শীতল, শান্ত মোহনীয় প্রকাশ ভঙ্গি। অনুরোধের অভিব্যক্তিগুলোও ভালো লেগেছে। আত্মউপোলব্ধির চেতনাকে জাগ্রত করবে কবিতাটি। ভালো লাগল কবিতাটি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আমার ‘ভয় ফ্রেন্ড’ ও ‘রমণী রমণ মন’ পড়ে মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো।

১৩ এপ্রিল - ২০১৭ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬