যদি বলি তুমি অতিশয় রমণীয়, সুরম্য! ভুল হবে না জানি। তবু মাঝেমাঝে মনে হয় কঠোর, আমি ব্যস্ততা সরিয়ে ক্রমশ বেড়ে উঠি কত উন্মাদ হয়ে প্রায়শই তোমাকে বুঝতে চেষ্টা করি। কিন্তু সবকিছু যেন অভিনয়ের মতো হয়ে উঠে। সূর্যাস্ত হয়েছিল দিন শেষের আগেই, এখনো ভেবে পাইনি ওটা সূর্যাস্ত নাকি সূর্যগ্রহণ! সে যায় হোক, আমি এখনো দু'হাত বাড়ায়ে খুঁজে বেড়াই তোমায় প্রিয় রসকলি রমণী। কিন্তু বিচ্ছিরি আঁধার তোমাকে খুঁজে পেতে দেয় না। একসময় তুমি আলো হয়ে পাশে ছিলে বলে এই অন্ধকার কোনোদিন আমায় গ্রাস করতে পারে নি। সুযোগ দাও ভুল শুধরে নেওয়ার সময় হয়েছে, তুমি তাকিয়ে দেখো, কতটা মরে-মরে বেঁচে আছি। অন্ধকার যেন তোমায় লুকিয়ে রেখেছে, খোঁজে আমি... মিনতি করি, পথ তুমি দেখিয়ে দাও ওহে নিঠুর আঁধার! সে আলো আমার একমাত্র রসকলি রমণী, যে আলোর শরীর ঘিরেছ কেড়েছ যার অধিকার!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
রমণী যদি আলো হয়ে পাশে থাকে তবে দুঃখ কষ্ট থাকে না। কিন্তু রমণী যদি চলে যায় তবে বেদনার অন্ধকার সত্যিই গ্রাস করে। অনেক ভাল লাগল। শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।