এমন কোন দীপের দেশে যদি আমি যেতাম ভেসে,
যে দেশেতে আমিই রাজা আমিই রানি,
আমি নৌকো আমি মাঝি,আমি ফুল আমিই সুবাস
আমি হিমেল আমিই বাতাস।
আমি সুখ আমি হাসি,আমি সুর আমিই বাঁশি!
আমি নদী আমি জল,আমি ঢেউ আমিই তল।
আমি বট আমি ছায়া,আমি পাখি আমিই মায়া।
আমি ঘাট আমি হাট,আমি দিগন্ত আমিই মাঠ।
আমি বৈষ্ণব আমিই বাউল,আমি জুঁই আমিই শিউল।
আমি শরত আমি হেমন্ত,আমিই শীত আমি বসন্ত।
আমার উঠোন আমার ঘর তার মাঝে আমিই দোর।
আমি সবুজ আমি নবীন,আমি হরিত আমিই প্রবীণ।
আমি মেঘ আমি বৃষ্টি,আমি প্রলয় আমিই সৃষ্টি।
আমি হৃদয় আমিই হিয়া,আমি সজন আমি প্রিয়া।
আমি ভুল আমি শুদ্ধ,আমি দ্বন্দ্ব আমিই যুদ্ধ।
আমি জ্বালা আমি কষ্ট আমি ব্যাথা আমিই নষ্ট।
আমি সূর্য আমি ভোর,আমি নীরব আমিই শোর।
আমি রাত আমিই চাঁদ,আমি স্বপ্ন,আমিই সাধ।
আমি জোছনা আমি আলো,আমি আঁধার আমি কালো।
আমি ডানা আমি পাখি,আমি জল আমিই আঁখি।
আমি সোহাগ আমি পরশ,আমি ছোঁয়া আমিই সরস।
আমি পাথর আমি মাটি,আমি শীতল আমিই পাটি।
আমি বাদল আমি রোদ,আমি আনন্দ আমিই ক্রোধ।
আমি শাস্তি,আমি শান্তি,আমি কঠোর আমিই ক্লান্তি।
আমি নিঃস্ব আমি শক্তি,আমি বন্দি আমিই মুক্তি!
আমি গান আমি সাধক, আমি পাঠ,আমিই পাঠক,
আমি অলস আমি দুপুর, আমি ছন্দ আমিই নুপুর।
আমি ফুল আমি পাতা ,আমি সবুজ আমিই লতা।
আমি শিস্য আমি গুরু,আমি শেষ আমিই শুরু।